বাংলাদেশের মানচিত্র প্রথম অংকন করেন কে?

A জেমস রেনেল

B লুই আই কান

C কামরুল হাসান

D নিতুন কুণ্ডু

Solution

Correct Answer: Option A

- রেনেল, জেমস ভূগোলবিদ ও নৌ-প্রকৌশলী।
- তিনি বাংলার নদী অববাহিকা সম্পর্কে অনুসন্ধান চালান এবং সর্বপ্রথম এদের মানচিত্র অঙ্কন করেন।
- ইংল্যান্ডের ডেবনশায়ারে জন্মগ্রহণকারী জেমস রেনেল ১৭৫৬ সালে ব্রিটিশ নৌবাহিনীতে যোগ দেন।
- বাণিজ্যিক নৌযান চলাচল সহজতর করার জন্য ফোর্ট উইলিয়মের গভর্নর হেনরী ভ্যান্সিটার্ট কোম্পানির সেনাবাহিনীর বেঙ্গল ইঞ্জিনিয়ার্স কোর-এ তাঁকে কমিশন প্রদান করে বাংলার প্রধান প্রধান নদী ও এদের শাখা নদীর একটি জরিপকার্য সম্পাদনের সুনির্দিষ্ট দায়িত্ব তাঁর উপর ন্যস্ত করেন।
- মাত্র ৩ বছরে তিনি জরিপ কাজ সম্পাদন করেছিলেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions