- গ্রিক পণ্ডিত ইরাটোসথেনিস (Eratosthenes) সর্বপ্রথম ‘Geography’ শব্দটি ব্যবহার করেন। - তিনি ছিলেন প্রাচীন গ্রিসের একজন খ্যাতিমান গণিতবিদ, ভূগোলবিদ ও জ্যোতির্বিদ। - ‘Geography’ শব্দটি দুটি গ্রিক শব্দ ‘Geo’ এবং ‘Graphy’ এর সমন্বয়ে গঠিত। - এখানে ‘Geo’ শব্দের অর্থ ‘পৃথিবী’ (Earth) এবং ‘Graphy’ শব্দের অর্থ ‘বর্ণনা’ (Description)। - অর্থাৎ, ব্যুৎপত্তিগত অর্থে ভূগোল বা ‘Geography’ হলো ‘পৃথিবীর বর্ণনা’। - ইরাটোসথেনিস প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন এবং বাসযোগ্য পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন, তাই তাকে ‘ভূগোলের জনক’ বলা হয়। - অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের মতে, ‘পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল’। - অধ্যাপক কার্ল রিটার ভূগোলকে ‘পৃথিবীর বিজ্ঞান’ হিসেবে অভিহিত করেছেন।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতি, গোষ্ঠী ও উপজাতি, বাংলাদেশের জাতীয় অর্জন, গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র এবং গণমাধ্যম।