৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অন্যটি ২০% লোকসানে বিক্রয় করা হয়েছে। সবমিলিয়ে কত লোকসান হয়েছে?

A লাভ-লোকসান কিছু হয়নি

B ৯০০ টাকা

C ৩০০ টাকা

D ৪০০ টাকা

Solution

Correct Answer: Option C

এখানে, প্রতিটি চেয়ারের বিক্রয়মূল্য ৩৬০০ টাকা।
১ম চেয়ারের ক্ষেত্রে,
২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ২০) টাকা = ১২০ টাকা
বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
$\therefore$ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = $\frac{১০০}{১২০}$ টাকা
$\therefore$ বিক্রয়মূল্য ৩৬০০ টাকা হলে ক্রয়মূল্য = $\frac{১০০ \times ৩৬০০}{১২০}$ টাকা
= ৩০০০ টাকা

২য় চেয়ারের ক্ষেত্রে,
২০% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ - ২০) টাকা = ৮০ টাকা
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
$\therefore$ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = $\frac{১০০}{৮০}$ টাকা
$\therefore$ বিক্রয়মূল্য ৩৬০০ টাকা হলে ক্রয়মূল্য = $\frac{১০০ \times ৩৬০০}{৮০}$ টাকা
= ৪৫০০ টাকা

এখন,
দুটি চেয়ারের মোট বিক্রয়মূল্য = (৩৬০০ + ৩৬০০) টাকা = ৭২০০ টাকা
দুটি চেয়ারের মোট ক্রয়মূল্য = (৩০০০ + ৪৫০০) টাকা = ৭৫০০ টাকা
যেহেতু মোট ক্রয়মূল্য, বিক্রয়মূল্য অপেক্ষা বেশি, তাই লোকসান হয়েছে।
$\therefore$ মোট লোকসান = (মোট ক্রয়মূল্য - মোট বিক্রয়মূল্য)
= (৭৫০০ - ৭২০০) টাকা
= ৩০০ টাকা

শর্টকাট টেকনিক:
যদি দুটি দ্রব্যের বিক্রয়মূল্য সমান হয় এবং একটিতে x% লাভ এবং অন্যটিতে x% ক্ষতি হয়, তবে মোটের উপর সব সময় ক্ষতি হবে।
ক্ষতির পরিমাণ = $\frac{\text{মোট বিক্রয়মূল্য}}{(\frac{১০০}{x})^২ - ১}$
এখানে, মোট বিক্রয়মূল্য = ৩৬০০ + ৩৬০০ = ৭২০০ টাকা এবং x = ২০
$\therefore$ ক্ষতির পরিমাণ = $\frac{৭২০০}{(\frac{১০০}{২০})^২ - ১}$
= $\frac{৭২০০}{(৫)^২ - ১}$
= $\frac{৭২০০}{২৫ - ১}$
= $\frac{৭২০০}{২৪}$
= ৩০০ টাকা
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
রিভিশন টেস্ট – ২১
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
পূর্বের ৫ টি পরীক্ষার উপর।
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৮১
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ
উপসর্গ, অনুসর্গ।
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা - ০৯
কোর্স নামঃ টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
টপিকসঃ
পার্ট - ১ (বিষয় ও টপিক)
কম্পিউটার: কম্পিউটারের ইতিহাস, কম্পিউটারের প্রকারভেদ ও দৈনন্দিন জীবনে কম্পিউটার, কম্পিউটার নম্বর সিস্টেম ও লজিক গেইটসমূহ, ডেটাবেজ সিস্টেম, ইন্টারনেট সংক্রান্ত বিষয়
পার্ট - ২ (বিষয় ও টপিক)
English Lit: The Romantic Period, The Victorian Period
পরীক্ষা শুরুঃ ২২ জুন, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা-০৫
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়)- রাষ্ট্রবিজ্ঞান
টপিকসঃ
সরকারের প্রকারভেদ/ধরন
[Forms of Government]
পরীক্ষা শুরুঃ ১২ জুলাই, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা – ৭
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: শব্দ, ধ্বনির পরিবর্তন, প্রবাদ প্রবচন।
ইংরেজি: Classification of English Literary Periods
গণিত: অসমতা
সাধারণ জ্ঞান: ব্রিটিশ শাসন
১০ জুলাই, ২০২৬ থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions