যেসব সুনির্দিষ্ট বর্ণ বা বর্ণের সমষ্টি ধাতু ও শব্দের আগে বসে সাধিত শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ কিংবা সংকোচন ঘটায়, তাদের বলা হয় উপসর্গ। যেমন: প্র, পরা, পরি, নির ইত্যাদি।
- বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গগুলিকে উৎস অনুসার তিন ভাগে ভাগ করা যায়:
১: সংস্কৃত উপসর্গ
২: বাংলা উপসর্গ ও
৩: বিদেশি উপসর্গ।