‘পঞ্চভূত’ প্রবন্ধটি কার লেখা?

A মীর মশাররফ হোসেন

B রবীন্দ্রনাথ ঠাকুর

C দীনেশচন্দ্র সেন

D অর্ণব মালাকার

Solution

Correct Answer: Option B

- 'পঞ্চভূত' প্রবন্ধগ্রন্থটির রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
- এটি ১৮৯৭ সালে (১৩০৪ বঙ্গাব্দ) প্রকাশিত হয়।
- এই প্রবন্ধগুলি শুরুতে সাধনা পত্রিকায় 'পঞ্চভূতের ডায়রি' নামে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল।
- বইটিতে ক্ষিতি, স্রোতস্বিনী, দীপ্তি, সমীর ও ব্যোম বা গগন—এই পাঁচটি কাল্পনিক চরিত্রের কথোপকথনের মাধ্যমে রবীন্দ্রনাথ বিভিন্ন দার্শনিক ও সাহিত্যিক তত্ত্ব আলোচনা করেছেন।
- এই পাঁচটি চরিত্র আসলে বিশ্বপ্রকৃতির পাঁচটি উপাদান বা 'পঞ্চভূত'-এর প্রতীক।
- রবীন্দ্র গদ্যসাহিত্যে এর লঘু চালের গভীর বিশ্লেষণ এবং নাট্যধর্মী উপস্থাপনার জন্য এটি বিশেষ স্থান অধিকার করে আছে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions