- জাফলং ইউনিয়নের গোটা পূর্বাঞ্চল ছিল ফাঁকা। মানুষের বসতি বলতে প্রায় ছিলই না।
- হাওরের পর হাওর জুড়ে ছিল গভীর বন। বিল ঝিল আর জলাভূমি।
- সারা হাওর থাকতো মৎস্যসম্পদে পরিপূর্ণ।
- একাত্তরে দেশ স্বাধীন হবার পর জাফলং ইউনিয়ন ভাগ করে ঐ অঞ্চলের নাম দেওয়া হয় পূর্ব জাফলং।
- সাতচল্লিশের দেশভাগের পর কিছু দেশত্যাগী লোক পার্শ্ববর্তী রাজ্য আসাম থেকে এসে ঐ অঞ্চলে বসতি গড়ে।
- কিন্তু তাদের সংখ্যা ছিল খুবই নগণ্য। এরপরই টাঙ্গাইল-ময়মনসিংহ-কুমিল্লা থেকে দলে দলে মানুষ এসে বসতি স্থাপন করতে শুরু করে।
- গোটা এলাকার নির্জনতা দূর হয়ে ধীরে ধীরে কোলাহল জাগতে শুরু করে।
- এদের কথাবার্তা সিলেটিদের চেয়ে ভিন্ন। ওরা তাদের নিজস্ব আঞ্চলিক ভাষায় কথা বলে।
- স্থানীয় মানুষ ওদেরকে বলে বেঙ্গলি।
- সিলেটিরা যে সিলেটের বাইরের লোকদেরকে বেঙ্গলি বলে, তার একটি অন্যতম যুক্তিসংগত কারণ হলো, সিলেট কখনোই বাংলার অংশ ছিল না।
- সেজন্য সিলেটিরা নিজেদেরকে বাঙালি পরিচয়ে পরিচিত করার কোনো কারণ ছিল না।