সিলেট জেলায় 'বেঙ্গলি' কাদেরকে বলে?

A সিলেটে বসবাসরত অস্থানীয় জনগোষ্ঠী

B সিলেটের আদি জনগোষ্ঠী

C সিলেটের আদি হাওড় অঞ্চলের মানুষ

D সিলেটের স্থায়ী জনগোষ্ঠী

Solution

Correct Answer: Option A

- জাফলং ইউনিয়নের গোটা পূর্বাঞ্চল ছিল ফাঁকা। মানুষের বসতি বলতে প্রায় ছিলই না।
- হাওরের পর হাওর জুড়ে ছিল গভীর বন। বিল ঝিল আর জলাভূমি। 
- সারা হাওর থাকতো মৎস্যসম্পদে পরিপূর্ণ।
- একাত্তরে দেশ স্বাধীন হবার পর জাফলং ইউনিয়ন ভাগ করে ঐ অঞ্চলের নাম দেওয়া হয় পূর্ব জাফলং। 
- সাতচল্লিশের দেশভাগের পর কিছু দেশত্যাগী লোক পার্শ্ববর্তী রাজ্য আসাম থেকে এসে ঐ অঞ্চলে বসতি গড়ে। 
- কিন্তু তাদের সংখ্যা ছিল খুবই নগণ্য। এরপরই টাঙ্গাইল-ময়মনসিংহ-কুমিল্লা থেকে দলে দলে মানুষ এসে বসতি স্থাপন করতে শুরু করে।
-  গোটা এলাকার নির্জনতা দূর হয়ে ধীরে ধীরে কোলাহল জাগতে শুরু করে। 
- এদের কথাবার্তা সিলেটিদের চেয়ে ভিন্ন। ওরা তাদের নিজস্ব আঞ্চলিক ভাষায় কথা বলে। 
- স্থানীয় মানুষ ওদেরকে বলে বেঙ্গলি।
- সিলেটিরা যে সিলেটের বাইরের লোকদেরকে বেঙ্গলি বলে, তার একটি অন্যতম যুক্তিসংগত কারণ হলো, সিলেট কখনোই বাংলার অংশ ছিল না। 
- সেজন্য সিলেটিরা নিজেদেরকে বাঙালি পরিচয়ে পরিচিত করার কোনো কারণ ছিল না।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions