Solution
Correct Answer: Option D
সৈয়দ আমির আলী ছিলেন একজন ভারতীয় মুসলিম আইনজ্ঞ যিনি কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি ছিলেন। তিনি ১৮৭৩ - ১৮৭৮ খ্রিস্টাব্দে কলকাতার প্রেসিডেন্সি কলেজে মুসলমান আইনের ও ১৮৮৪ খ্রিস্টাব্দে ঠাকুর আইনের অধ্যাপক, ১৮৭৮ - ১৮৮১ খ্রিস্টাব্দে কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট এবং ১৮৯০ খ্রিস্টাব্দে কলকাতা হাইকোর্ট এর প্রথম মুসলিম বিচারপতি নিযুক্ত হন। ১৯০৪ খ্রিস্টাব্দে অবসর গ্রহণ করে বিলেতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বিভিন্ন সময়ে বঙ্গীয় ব্যবস্থাপক সভা ও কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার সদস্য, হুগলি ইমামবাড়ার সভাপতি, সেন্ট্রাল ন্যাশনাল মহামেডান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা-সম্পাদক এবং ১৯০৯ খ্রিস্টাব্দে লন্ডন প্রিভি কাউন্সিলের প্রথম ভারতীয় সদস্য ছিলেন। মর্লি-মিন্টো শাসনসংস্কারে মুসলমানদের রাজনৈতিক দাবির উপর যে স্বতন্ত্র গুরুত্ব দেওয়া হয়েছিল তার মূলে তিনি ছিলেন। মুসলিম লীগের রাজনৈতিক ও ধর্মীয় মতাদর্শের সমর্থক ও লন্ডন শাখার উৎসাহী কর্মকর্তা ছিলেন। ইসলামের ইতিহাস নিয়ে তাঁর লিখিত বইগুলোর মধ্যে অন্যতম হল দ্যা স্পিরিট অফ ইসলাম।