মেসি ও আনামের বয়সের অনুপাত ৭:৩। ৪ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩:৫। বর্তমান আনামের বয়স কত?
সমাধান
সঠিক উত্তর: Option A
মনেকরি,
মেসির বয়স ৭x বছর এবং আনামের বয়স ৩x বছর।
শর্তানুসারে,
(৭x - ৪)/(৩x - ৪) = ১৩/৫
বা, ৩৯x -৫২ = ৩৫x - ২০
বা, ৪x = ৩২
সুতরাং, x = ৮
তাহলে, আনামের বর্তমান বয়স ৩x = ৩ × ৮ =২৪ বছর।