সরাসরি মূল কন্টেন্টে যান

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (নিরাপত্তা অধিক্ষক - পুরুষ) - ০৩.০২.২০২৪

৮০ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
দেওয়া আছে,
2x = 3y + 5
বা, 2x - 3y = 5
বা, 4x - 6y = 10 [উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে]

∴ 4x - 6y = 10
ব্যাখ্যা (Explanation)
পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর
পিতা ও মাতার মোট বয়স (৪৫ × ২) বছর = ৯০ বছর

পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর
পিতা, মাতা ও এক পুত্রের মোট বয়স= (৩৬ × ৩) = ১০৮ বছর

পুত্রের বয়স = (১০৮ - ৯০) = ১৮ বছর
ব্যাখ্যা (Explanation)
বৃত্তস্থ চতুর্তুজের দুটি বিপরীত কোনের সমষ্টি = ১৮০°
একটি কোন ৭০° হলে, অপরটি = (১৮০° - ৭০°) = ১১০° 
ব্যাখ্যা (Explanation)
দেওয়া আছে,
            x2 + y2 = 8 
                xy = 7

আমরা জানি, 
(x + y)2 = x2 + y2 + 2xy
             = 8 + 2 × 7
             = 8 + 14
             = 22
ব্যাখ্যা (Explanation)
- ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
- ১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার।
- ১ মিটার = ১০০ সেন্টিমিটার।
- ১ গজ = ০.৯১৪৪ মিটার
- ১ মাইল = ১৬০৯ মিটার
- ১ মাইল = ১.৬০৯ কিলোমিটার
- ১ কিলোমিটার = ০.৬২১ মাইল
- ১ কাঠা = ৭২০ বর্গফুট
- ১ লিটার =১০০০ মিলিলিটার
ব্যাখ্যা (Explanation)
৬০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৭৯
৬০ থেকে ৮০ মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৬১

৬০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে ৭৯ - ৬১ = ১৮
ব্যাখ্যা (Explanation)
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ বাদে অন্যবাহু দুইটির প্রত্যেকটি x সে.মি.
∴ x2 + x2 = 122
বা, 2x2 = 144
বা, x2 = 72
∴ x = √72

∴ ক্ষেত্রফল = 1/2 Χ √72 Χ √72
               = 1/2 Χ 72
               = 36 বর্গ সে.মি.

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ r 
বৃত্তের ব্যাস = 2r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে হবে 6r   
∴ ব্যাসার্ধ = 6r/2 = 3r   
∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(3r)2 = 9πr2

∴ ৯ গুণ বৃদ্ধি পাবে।
ব্যাখ্যা (Explanation)
অতিরিক্ত ৩ জন আসলে মোট লোকসংখ্যা = (৯ + ৩) = ১২ জন

৯ জন লোক একটি কাজ করে ১২ দিনে
১ জন লোক ঐ কাজ করে (১২ × ৯) দিনে
১২ জন লোক ঐ কাজ করে (১২ × ৯)/১২ দিনে
                                  = ৯ দিনে
ব্যাখ্যা (Explanation)
আমরা জানি,
সমানুপাতিকের ক্ষেত্রে,
১ম সংখ্যা × ৪র্থ সংখ্যা = ২য় সংখ্যা × ৩য় সংখ্যা
বা, ৩ × ৪র্থ সংখ্যা = ৯ × ৪
বা, ৪র্থ সংখ্যা = (৯ × ৪)/৩
বা, ৪র্থ সংখ্যা = ১২
ব্যাখ্যা (Explanation)
ধরি, 
১২ এর ক শতাংশ ১৮ হবে

১২ এর ক% = ১৮
বা, ১২ক/১০০ = ১৮
বা, ক = (১৮ × ১০০)/১২
∴ ক  = ১৫০
ব্যাখ্যা (Explanation)
এখানে,
২টি সিরিজ বিদ্যামান
১ম সিরিজ: ৩, ৯, ২৭, ৮১, ২৪৩ (প্রতিটি সংখ্যা × ৩)

২য় সিরিজ: ১০, ৮, ৬, ৪, ২ (প্রতিটি সংখ্যা - ২)

অতএব, সঠিক উত্তর হবে ২। 
ব্যাখ্যা (Explanation)
•  a - [a - {a - (a - a - 1)}]
= a - [a - {a + 1}]
= a - [a - a -1]
= a + 1
ব্যাখ্যা (Explanation)
২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১২৫ টাকা

১২৫ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫ টাকা
১ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫/১২৫ টাকা
∴ ১০০ টাকায় ব্যবহার কমাতে হবে = (২৫ × ১০০)/১২৫ টাকা
                                          = ২০ 
ব্যাখ্যা (Explanation)
আমরা জানি,
1 থেকে n  পর্যন্ত সংখ্যার যোগফল = n(n + 1)/2

১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল = {১০০ × (১০০ + ১)}/২
= (১০১ × ১০০)/২
= ১০১ × ৫০
= ৫০৫০
ব্যাখ্যা (Explanation)
প্রতি দলে ৩ জন করে নিয়ে দল গঠিত হবে।
৬ জন থেকে ৩ জন করে নিয়ে মোট দল গঠনের উপায় = ৬C৩ = (৬.৫.৪)/(৩.২.১) = ২০ 
সমান সংখ্যক বা ৩ জন করে দুটি দলে বিভক্ত করার উপায় = ২০/২ = ১০

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
সুদ = সুদাসল - আসল
= (৫৬০ - ৪৫২)
= ১০৮ টাকা

আমরা জানি,
সময় = (সুদ × ১০০)/(আসল × সুদের হার)
= (১০৮ × ১০০)/(৪৫০ × ৬)
= ৪ বছর
ব্যাখ্যা (Explanation)
- ভিটামিন 'এ' খাবারের মধ্যে থাকা জৈব অণু।
- ভিটামিন 'এ'র রাসায়নিক নাম রেটিনল।
- মানব দেহে ভিটামিন-এ জারিত হয়ে রেটিনোয়েক এসিড তৈরি করে।
- শিশুর পুষ্টির ক্ষেত্রে ভিটামিন 'এ' গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- ভিটামিন-এ এর অভাবে শিশুদের রাতকানা রোগ হয়।

অন্যদিকে
- ভিটামিন-সি এর অভাবে স্কার্ভি;
- ভিটামিন-ডি এর অভাবে শিশুদের রিকেটস;
- ভিটামিন-বি১ এর অভাবে বেরিবেরি রোগ হয়।
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশের জাতীয় (রাষ্ট্রীয়) প্রতীক ভাসমান শাপলার দু'পাশে ধানের শীষ, শাপলার ওপরে তিনটি পরস্পর যুক্ত পাট পাতা, পাতাগুলোর দু'পাশে দুটি করে মোট চারটি তারকা।
- চারটি তারকা চিহ্ন দিয়ে বাংলাদেশের সংবিধানে চারটি মূলনীতি নির্দেশ করা হয়েছে।
- আর পানি, ধান ও পাট দ্বারা বাংলাদেশের প্রকৃতি ও অর্থনীতিকে বুঝানো হয়েছে।
- রাষ্ট্রীয় এ প্রতীকটির ডিজাইন করে মোহাম্মদ ইদ্রিস ও শামসুল আলম।
- আর পুরো প্রতীক তৈরির কাজের তত্ত্বাবধান করেন পটুয়া কামরুল হাসান।
ব্যাখ্যা (Explanation)
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২৪
- এটি ছিল ১৫তম আসর।
- প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায়।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া।
- রানার্স-আপ: ভারত।
ব্যাখ্যা (Explanation)
- ২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড।
- সেবারের ফাইনালে তাদের কাছে হারের পর দ্বিতীয় চক্রের শিরোপা নির্ধারণী লড়াইয়েও হতাশা সঙ্গী হয়েছিল ভারতের।
- ২০২৩ সালে অনুষ্ঠিত ওই আসরের ফাইনালে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া।
- লন্ডনের ওভালে সেই ম্যাচে অজিদের কাছে সেই ম্যাচে ২০৯ রানের বড় ব্যবধানে হেরেছিল ভারত।
- ২০২৫ সালের ১১ জুন থেকে ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের চতুর্থ আসর।
ব্যাখ্যা (Explanation)
- দেশে মোট বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা ১৫৩টি।
- এর মধ্যে ৪৯টি বিদ্যুৎকেন্দ্র পূর্ণ সক্ষমতা নিয়ে চলছে।
- ৫৩টি বিদ্যুৎকেন্দ্র রক্ষণাবেক্ষণ বা জ্বালানির অভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
- পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের তথ্য অনুযায়ী, এই ৫৩টি প্ল্যান্টের উৎপাদন সক্ষমতা ৪ হাজার ৯৩০ মেগাওয়াট।
- কয়লা সংকটের কারণে ৯ ডিসেম্বর, ২০২৪ এ বন্ধ হয়ে যায় ১ হাজার ৩২০ মেগাওয়াটের পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র।
- ৫টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মধ্যে শুধুমাত্র ভারতের ঝাড়খন্ডের আদানি বিদ্যুৎকেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় চলছে।


সূত্র: দ্য ডেইলি স্টার
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশকে স্বীকৃত দানকারী,
-প্রথম উত্তর আমেরিকার দেশঃ বার্বাডোস
-১৯৭২ সালের ২০ জানুয়ারি  বার্বাডোস বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
-মার্কিন যুক্তরাষ্ট্রের ৪ এপ্রিল,১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃত দিয়েছিল।
-১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি ফ্রান্স ও কানাডা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ।

প্রথম সমাজতান্ত্রিক বা ইউরোপীয় দেশ-পূর্ব জার্মানি।
-১১ জানুয়ারি, ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয় পূর্ব জার্মানি।
-১২ জানুয়ারি,১৯৭২ সালে পোল্যান্ড বাংলাদেশকে স্বীকৃতি দেয় ।
প্রথম দক্ষিণ আমেরিকার দেশ -ভেনেজুয়েলা ।
ব্যাখ্যা (Explanation)
- পৃথিবীর বাতাসে যত কার্বন ডাই অক্সাইড মিশছে, তার অধিকাংশই আসছে মাত্র চারটি দেশ থেকে - চীন, যুক্তরাষ্ট্র, ভারত ও রাশিয়া। সাথে আছে ইউরোপিয়ান ইউনিয়ন।
- চীন হচ্ছে সবচেয়ে বড় কার্বন ডাইঅক্সাইড নির্গমনকারী, পৃথিবীর সমগ্র নির্গমনের এক চতুর্থাংশই আসছে চীন থেকে। প্রধানত কয়লা নির্ভরতার কারণে তাদের কার্বন নির্গমন এখনো বাড়ছে।
- চীন বলছে, তাদের কার্বন নির্গমন সর্বোচ্চ মাত্রায় পৌঁছাবে ২০৩০ সালে
- দেশটির লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে তাদের শক্তি উৎপাদনের ২৫ শতাংশ আসবে ফসিলজাত নয় এমন জ্বালানি থেকে।
- চীন অঙ্গীকার করছে, ২০৬০ সালের মধে তারা 'কার্বন-নিরপেক্ষ' হবে।
ব্যাখ্যা (Explanation)
- স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক।
- ১৯৭৭ সালে সরকার এ পুরস্কার প্রবর্তন করেন।
- বাংলা একাডেমি পুরস্কার বাংলাদেশে সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার।
- বাংলা ভাষা ও সাহিত্যক্ষেত্রে অবদানের স্বীকৃতস্বরূপ ১৯৬০ সালে 'বাংলা একাডেমি পুরস্কার' প্রবর্তন করা হয়।
- একুশে পদক দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক। ১৯৭৬ সালে এটি প্রবর্তন করা হয়।
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশের স্বাধীনতার পর সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদের সুপারিশক্রমে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে প্রধান করে ৩৪ সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়।
- এই সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন রাজিয়া বানু।
- উক্ত কমিটি খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করেন ১২ অক্টোবর ১৯৭২।
- ৪ নভেম্বর ১৯৭২ তা গণপরিষদে গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ এই সংবিধান কার্যকর হয়।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
- শিল্প বিপ্লব হচ্ছে উৎপাদন ব্যবস্থায় আমুল পরিবর্তন, এর মাধ্যমে মানুষের অর্থনৈতিক মুক্তির পথ উন্মোচিত হয়।
- ১৭৮৪ সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে ইংল্যান্ডে প্রথম শিল্পবিপ্লবের সূচনা হয়।
- ১৭৫০ থেকে ১৮৫০ সাল পর্যন্ত স্থায়ী এ বিপ্লব কৃষি ও কৃষিভিত্তিক বাণিজ্যিক ব্যবস্থা থেকে আধুনিক শিল্পায়নের দিকে এগিয়ে যায়।
- ১৮৭০ সালে বিদ্যুতের আবিষ্কার শিল্প উৎপাদনে এক নতুন গতির সঞ্চার করে, যা দ্বিতীয় শিল্পবিপ্লব নামে পরিচিত।
- এ বিপ্লবের ফলে উৎপাদন ব্যবস্থায় শিল্প কারখানাগুলো তড়িৎ ও আসেম্বলি লাইনের মাধ্যমে ব্যাপক উৎপাদনের সক্ষমতা অর্জন করে।
- দ্বিতীয় শিল্প বিপ্লবের ব্যাপ্তি ছিল উনিশ শতকের শেষার্ধ থেকে বিশ শতকের প্রথমার্ধ পর্যন্ত।
- মানব সভ্যতার ইতিহাসে তৃতীয় শিল্প বিপ্লবের সূচনা ঘটে ১৯৬০ এর দশকে।
- তৃতীয় শিল্প বিপ্লবকে কম্পিউটার বিপ্লবও বলা হয়।
- সেমি কনডাক্টর, মেইনফ্রেম কম্পিউটার ও ইন্টারনেট এ বিপ্লবের ধারক ও বাহক।
- ১৯৬৯ সালে ইন্টারনেট আবিষ্কার তৃতীয় শিল্পবিপ্লবকে চূড়ান্ত গতি দান করে।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।