সরাসরি মূল কন্টেন্টে যান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লি. (ট্রাফিক হেলপার) - ০৪.১০.২০২৪

৮০ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
৮ কেজি চালের দাম ১৬৮ টাকা
১ কেজি চালের দাম ১৬৮/৮ টাকা
৫ কেজি চালের দাম (১৬৮ × ৫)/৮ টাকা
                        = ১০৫ টাকা 
ব্যাখ্যা (Explanation)
১২টি কমলার ক্রয়মূল্য ১ টাকা
১টি কমলার ক্রয়মূল্য ১/১২ টাকা

৮টি কমলার বিক্রয়মূল্য ১ টাকা
১টি কমলার বিক্রয়মূল্য ১/৮ টাকা

লাভ = (১/৮) - (১/১২)
       = (৩ - ২)/২৪
        = ১/২৪

১/১২ টাকায় লাভ হয় = ১/২৪ টাকা
১ টাকায় লাভ হয় = (১/২৪)/(১/১২) টাকা
১০০ টাকায় লাভ হয় = (১২× ১০০)/২৪ = ৫০ টাকায়
ব্যাখ্যা (Explanation)
- সমকোণী ত্রিভুজের একটি কোণ এক সমকোণ।
- অন্য দুটি কোণের সমষ্টি এক সমকোণ।
- সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি সূক্ষ্মকোণ ।
ব্যাখ্যা (Explanation)
আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (ভূমি x উচ্চতা)/২ বর্গ একক
                        = (৬ x ৪)/২ বর্গ মিটার 
                        = ১২ বর্গ মিটার 
ব্যাখ্যা (Explanation)
১৫ = ৩ x ৫
২০ = ২ x ২ x ৫
২৫ = ৫ x ৫

নির্ণেয় ল.সা.গু = ৫২ x ৩ x ৪ = ৩০০
ব্যাখ্যা (Explanation)
- ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
- ১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার
- ১ মিটার = ১০০ সেন্টিমিটার
- ১ গজ = ০.৯১৪৪ মিটার
- ১ মাইল = ১৬০৯ মিটার
- ১ মাইল = ১.৬০৯ কিলোমিটার
- ১ কিলোমিটার = ০.৬২১ মাইল
- ১ কাঠা = ৭২০ বর্গফুট
- ১ কাঠা = ১.৬৫ শতক
- ১ লিটার =১০০০ মিলিলিটার। 

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
১৫% ক্ষতিতে, 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০ - ১৫ = ৮৫ টাকা

বিক্রয়মূল্য ৮৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৮৫ টাকা
বিক্রয়মূল্য ১৭০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১৭০)/৮৫ = ২০০ টাকা
ব্যাখ্যা (Explanation)
১০ জনে একটি কাজ করতে পারে ৬ দিনে
১ জনে একটি কাজ করতে পারে ৬ × ১০ দিনে
৩ জনে একটি কাজ করতে পারে (৬ × ১০)/৩ = ২০ দিনে
ব্যাখ্যা (Explanation)
২০% বৃদ্ধিতে,
বর্তমান বেতন ১২০ টাকা হলে আগের বেতন ১০০ টাকা
বর্তমান বেতন ১ টাকা হলে আগের বেতন ১০০/১২০ টাকা  
বর্তমান বেতন ১৮০ টাকা হলে আগের বেতন (১০০ × ১৮০)/১২০ = ১৫০ টাকা
ব্যাখ্যা (Explanation)
• মেশিনের ভাষা হলো কম্পিউটারের জন্য সবচেয়ে মৌলিক ভাষা। এটি কেবলমাত্র বাইনারী সংখ্যার সমন্বয়ে গঠিত।

• মেশিনের ভাষায় প্রোগ্রাম রচনা করা অত্যন্ত কঠিন এবং সময়সাপেক্ষ। এর কারণ হলো মেশিনের ভাষা মানুষের ভাষা থেকে অনেক ভিন্ন।
• মেশিনের ভাষা বুঝতে এবং ব্যবহার করতে প্রোগ্রামারদেরকে অত্যন্ত দক্ষ হতে হয়।
ব্যাখ্যা (Explanation)
- Vital Information Resources Under Seize (VIRUS) এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম (Software) যা স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও নিজস্ব সংখ্যাবৃদ্ধি করে।
- এই Program কিছু নির্দেশ বহন করে যা Computer এর CPU কর্তৃক গ্রহণ করে Computer-কে অস্বাভাবিক, অগ্রহণযোগ্য এবং অস্বস্তিদায়ক কাজ করতে বাধ্য করে।
- ১৯৭১ সালে বব থমাস প্রথম Computer Virus তৈরী করেন আর ১৯৮৩ সালে ফ্রেডরিক কোহেন Virus নামকরণ করেন।
- জনপ্রিয় কয়েকটি Virus হলো CIH, Creeper ও I love u প্রভৃতি।
ব্যাখ্যা (Explanation)
- WiFi (ওয়াই-ফাই) একটি তার হীন সংযোগ প্রযুক্তি, যা ডিভাইসগুলোর মধ্যে ডেটা আদান-প্রদান করতে ওয়্যারলেস সিগন্যাল ব্যবহার করে।
- এতে কোনো ধরনের শারীরিক তারের প্রয়োজন হয় না।
- WiFi রাউটার এবং সংযুক্ত ডিভাইসগুলোর মধ্যে ওয়্যারলেস সিগন্যালের মাধ্যমে ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়।

অন্যদিকে:
- অপটিক্যাল ফাইবার: এটি একটি ফাইবার অপটিক্যাল ক্যাবল যা উচ্চ গতির ইন্টারনেট সংযোগে ব্যবহৃত হয়, তবে এটি WiFi সংযোগের জন্য নয়।
- তামার তার: এটি সাধারণত ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহার করা হয়, যেমন DSL বা Ethernet সংযোগের ক্ষেত্রে, কিন্তু WiFi সংযোগের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।
ব্যাখ্যা (Explanation)
- Microsoft Edge একটি ব্রাউজার সফটওয়্যার, যা ওয়েব ব্রাউজিংয়ের জন্য ব্যবহৃত হয়।
- এটি ওয়েব পৃষ্ঠাগুলি দেখার জন্য ডিজাইন করা হয়েছে এবং ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য বিভিন্ন ফিচার প্রদান করে।

অন্যদিকে,
- WORD: একটি word processing সফটওয়্যার, যা ডকুমেন্ট তৈরি করতে ব্যবহৃত হয়।
- PUBLISHER: একটি ডেস্কটপ পাবলিশিং সফটওয়্যার, যা প্রিন্ট বা ডিজিটাল ম্যাগাজিন, ফ্লায়ার ইত্যাদি তৈরির জন্য ব্যবহৃত হয়।
- AVRO: এটি একটি বাংলা টাইপিং সফটওয়্যার, যা বাংলা লেখার জন্য ব্যবহৃত হয়।
ব্যাখ্যা (Explanation)
- Wireless Fidelity (Wi-Fi) হচ্ছে এক ধরনের জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি, যা রেডিও ওয়েভ ব্যবহার করে কোন ইলেকট্রনিক ডিভাইসকে উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান-প্রদান করে।
- এর স্ট্যান্ডার্ড হলো- IEEE802.11

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
- Mouse, Keyboard, ও Microphone—এই তিনটি ডিভাইস ডেটা বা নির্দেশনা কম্পিউটারে প্রবেশ করানোর জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ এগুলো Input Device।
- Monitor কম্পিউটার থেকে তথ্য প্রদর্শন করে, অর্থাৎ এটি একটি Output Device, Input নয়।
==================== 

- কম্পিউটারে ব্যবহৃত যেসব Device ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে তাকে ইনপুট আউটপুট ডিভাইস বলে। Printer Scanner, Camera, VCR, VCP, VTR, TV, MODEM ও Touch Screen প্রভৃতি ইনপুট আউটপুট ডিভাইস।

- কম্পিউটারের সাহায্যে কোন কাজ সম্পন্ন করতে হলে প্রথমে কম্পিউটারকে ঐ কাজের তথ্য প্রদান করতে হয়। Computer-কে দেয়া এ তথ্যই হচ্ছে Input. Computer-কে তথ্য প্রদান করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে Input device বলে। কয়েকটি Input device হলো: Keyboard, Mouse, Scanner, OMR, OCR, MICR, Microphone, Light pen etc.

- Input থেকে প্রাপ্ত ফলাফলকে Output বলে। আর যে সকল যন্ত্রের সাহায্যে Input এর Output পাওয়া যায় তাকে Output device বলে। কয়েকটি Output device হলো- Projector, Monitor, Printer ও Speaker.
ব্যাখ্যা (Explanation)
- কিছু অধাতব মৌলের রাসায়নিক গুণাগুণ মোটামুটি অভিন্ন হলেও ভৌত ধর্মের মধ্যে বিভিন্নতা থাকে।
- এইসব পদার্থ বা মৌল গুলোকেই বহুরূপী মৌল বলে এবং মৌলের এই বৈশিষ্ট্যকে বলা হয় বহুরূপতা।
- কার্বন একটি বহুরূপী মৌল।
- কার্বনের দুটি বিশেষ রূপ হলো হীরক ও গ্রাফাইট।
ব্যাখ্যা (Explanation)
- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ ডিসেম্বর ২০১৯ সালে শুরু হয়েছিল।
- ৭ অক্টোবর ২০২৩ সালে টার্মিনালটি আংশিকভাবে উদ্বোধন করা হয়েছিল। 
- তৃতীয় টার্মিনাল ভবনের স্থপতি সিঙ্গাপুরের Rohani Baharin।

- বাংলাদেশে বর্তমান আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা ৩ টি । যথা -হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ,শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ।

- আর দেশে বর্তমানে অভ্যন্তরীণ বিমানবন্দরের সংখ্যা ৫ টি ।যথা -রাজশাহী ,যশোর , সৈয়দপুর (নীলফামারী),বরিশাল,কক্সবাজার ।

উল্লেখ্য আন্তর্জাতিক ৩ টি সহ অভ্যন্তরীণ বিমানবন্দর ৮ টি ।
ব্যাখ্যা (Explanation)
- বিমানের প্রতীক 'বলাকা' এর ডিজাইনার হলেন পটুয়া কামরুল হাসান।
- তিনি জাতীয় পতাকা ও জাতীয় প্রতীকেরও ডিজাইনার।
- তাছাড়া তার বিখ্যাত চিত্রকর্মগুলো হলো- তিন কন্যা, রায়বেশে নৃত্য, নাইওর, বাংলার রূপ, প্যাঁচা, জেলে ইত্যাদি।
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জেনারেল ইয়াহিয়া খানের মুখের ছবি দিয়ে আঁকা 'এই জানোয়ারদের হত্যা করতে হবে' স্কেচটি তিনি অঙ্কন করেন।
ব্যাখ্যা (Explanation)
- শ্রীলংকার তৃতীয় নারী প্রধানমন্ত্রীর নাম ড. হরিনী অমরসুরাইয়া।
- তার রাজনৈতিক দলের নাম ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি)।
- ২৫ সেপ্টেম্বর, ২০২৪ শ্রীলংকার ১৬তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
উল্লেখ্য সিরিমাভো বন্দরনায়েকে (প্রথম) এবং তার মেয়ে সিরিমাভা বন্দরনায়েকে কুমারতুঙ্গা (দ্বিতীয়) দেশটির নারী প্রধানমন্ত্রী ছিলেন।
ব্যাখ্যা (Explanation)
- GSP (General System Preference) হলো এমন একটি সুবিধা যার আওতায় স্বল্পোন্নত দেশগুলো যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে পণ্য রপ্তানিতে ৯৭ থেকে শতভাগ শুল্কমুক্ত প্রবেশাধিকার পায়।
- যুক্তরাষ্ট্র ১৯৭৪ সাল থেকে বিভিন্ন দেশ ও পণ্যের ক্ষেত্রে জিএসপি সুবিধা বহাল রেখেছে।
- আর বাংলাদেশ ১৯৭৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের বাজারে এ সুবিধা পাচ্ছে।
উল্লেখ্য তাজরিন ফ্যাশনসে আগুন এবং রানা প্লাজা ধসের পর কলকারখানায় কাজের পরিবেশ উন্নত না হওয়াসহ নানা কারণে ২০১৩ সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাক শিল্পে জিএসপি সুবিধা বালিত করে।
ব্যাখ্যা (Explanation)
- সাঙ্গু গ্যাসক্ষেত্রটি ১৯৯৪ সালে আবিষ্কৃত হয়।
- ১৯৯৬ সালে এর উৎপাদন শুরু হয়।
- এটি বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাসক্ষেত্র।

- গ্যাসক্ষেত্রটি ২০১৪ সালে বন্ধ করে দেওয়া হয়, কারণ গ্যাস উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল।

- এটি বঙ্গোপসাগরে চট্টগ্রামের সিলিমপুর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত।
- প্রথমে Cairn Energy এবং পরে Santos কোম্পানি এটি পরিচালনা করেছিল।
ব্যাখ্যা (Explanation)
- ১৯৮২ সালে বাংলাদেশে পলিথিন বাজারজাত ও ব্যবহার শুরু হয়।
- আর বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০০২ সালের ১ মার্চ বাংলাদেশ সরকার পলিথিন ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করে কিন্তু নিষিদ্ধ করা হলেও তা কার্যকর ছিল না।।
- পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার ১ অক্টোবর, ২০২৪ সাল থেকে দেশের সকল সুপারসপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে।
ব্যাখ্যা (Explanation)
- TCB এর পূর্ণরূপ হচ্ছে- Trading Corporation of Bangladesh.
- এটি বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সংস্থা। স্বাধীনতার পর দেশে খাদ্য ঘাটতি মেটাতে ১৯৭২ এটি প্রতিষ্ঠিত হয়।
- এর মূল উদ্দেশ্য হচ্ছে কতিপয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা।

অর্থনীতি সংক্রান্ত কিছু শব্দ সংক্ষেপ:

⇒ GDP: Gross Domestic Product
⇒ GNP: Gross National Product
⇒ GNH: Gross National Happiness
⇒ NNP: Net National Product
⇒ BTC: Bangladesh Tariff Commission
⇒ VGD: Vulnerable Group Development
⇒ VFG: Vulnerable Group Feeding
⇒ OMS: Open Market Sale
⇒ L.C: Letter of Credit
⇒ TCB: Trading Corporation of Bangladesh

ব্যাখ্যা (Explanation)
- ১০-৩০ সেপ্টেম্বর, ২০২৪ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন অনুষ্ঠিত হয়।
- অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৭ সেপ্টেম্বর এ অধিবেশনে ভাষণ দেন।
- ৭৯তম অধিবেশনে বির্তকের মূল প্রতিপাদ্য ছিল 'কাউকে পিছিয়ে রাখা নয়: বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি, টেকসই উন্নয়ন এবং মানব মর্যদার অগ্রগতিতে একসঙ্গে কাজ করা'।
- আর ক্যামেরুনের প্রধানমন্ত্রী ফিলেমন ইউনজি ইয়াং এ অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
- শেয়ার বাজার (stock market) হলো এমন একটি প্লাটফর্ম যেখানে স্টক একচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার লেনদেন করা হয়। একে পুঁজি বাজারও বলা হয়।
- সাধারণত প্রাইমারি বাজার (Primary market) ও সেকেন্ডারি বাজার (secondary market) এ দুটির মাধ্যমে শেয়ার লেনদেন করা হয়ে থাকে।
- একটি কোম্পানি যে বাজারে শেয়ার বিক্রির প্রস্তাব করে, সে বাজারকে প্রাথমিক বাজার বলে।
- আর সেকেন্ডারি বাজার হলো একটি আর্থিক বাজার যেখানে প্রাথমিক বাজারের মাধ্যমে ইস্যুকৃত শেয়ার বার বার লেনদেন হয়।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।