সরাসরি মূল কন্টেন্টে যান

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এরোড্রাম সহকারী / সহকারী প্রকৌশলী) - ১৭.১১.২০২৩

৮০ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
- সাধারণত পাশাপাশি দুটি verb ব্যবহৃত হলে দ্বিতীয়টির সাথে ing যুক্ত হয়।
- সে নিয়মানুযায়ী সঠিক উত্তর play।
- কেননা, give up একট phrasal verb এবং এরপর ' play' verb - এর সাথে ing যুক্ত হয়েছে।
ব্যাখ্যা (Explanation)
- 'কোনো কারণে বা কোনো বিষয়ে রাগান্বিত' অর্থে angry এর পরে preposition হিসেবে about বসে।
- What are you so angry about?- তুমি কোন কারণে এত রাগান্বিত?

- Angry with- কোনো ব্যক্তির উপর রাগান্বিত;
- angry at- কারও আচরণ/কর্মের উপর রাগান্বিত।
ব্যাখ্যা (Explanation)
- শূন্যস্থানে সঠিক উত্তর হবে - for being.
- Complete sentence: There is no reason for being absent.

- 'কারণ' অর্থে- reason এর পরে preposition হিসেবে for বসে এবং preposition এর পরে মূল verb এর সাথে ing বসে।
ব্যাখ্যা (Explanation)
- অতীতের দুটি কাজ যদি as/when/while দ্বারা যুক্ত হয়, তাহলে তাদের একটি অংশে past continuous হলে অন্য অংশে past indefinite tense বসে।
- As the sun was shining, I decided to go out- যেহেতু সূর্য উঠেছিল, আমি বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।
ব্যাখ্যা (Explanation)
- শূন্যস্থানে provide (সরবরাহ করা) বসালে বাক্যটির অর্থ যথাযথ হবে।
- The proper function of the press is surely to provide the man in the street with facts- সংবাদপত্রের প্রধান কাজ হলো মানুষকে সত্য ঘটনা সরবরাহ করা।

Equip- সজ্জিত করা;
deliver- কোনো পণ্য পৌঁছে দেওয়া; 
proffer- উপস্থাপন করা।
ব্যাখ্যা (Explanation)
- 'খুলে ফেল' অর্থ প্রকাশ করতে phrasal verb হিসেবে put off বসে।
- Put off your shoes before entering the mosque- মসজিদে প্রবেশ করার পূর্বে তোমার জুতা খুলে রাখ।

Put out- নিভিয়ে ফেলা;
put away- ত্যাগ করা;
put on- পরিধান করা/ভান করা।


ব্যাখ্যা (Explanation)
- Today সাধারণত বর্তমান সময় বোঝায়, এবং এর সাথে প্রায়শই Present Continuous tense ব্যবহৃত হয় (verb + ing)।
- যেমন: "You are coming late today."

- তবে, যদি কাজটি সম্পন্ন হয় কিন্তু তার প্রভাব এখনও বর্তমান থাকে, তখন Present Perfect Tense ব্যবহার করা হয়।

- প্রশ্ন প্রদত্ত বাক্যটি দ্বারা কেউ এসেছে এবং বিষয় টি এখনো বিদ্যমান আছে এমন ভাব প্রকাশ পাচ্ছে বিধায় Present Perfect Tense হবে।

Present Perfect Tense এর নিয়ম:
Subject + have/has + verb-এর past participle form + Extension. 
সঠিক উত্তর: "You have come late today." 
ব্যাখ্যা (Explanation)
- কোনো বাক্যে Last night, last week, previous day, ago, before, long ago, yesterday ইত্যাদি অতীত নির্দেশক শব্দ থাকলে বাক্যটি past indefinite tense-এ হয়।
- অর্থাৎ subject এর পরে verb এর past form বসে।
- সঠিক বাক্যটি হবে:  It rained last night.
ব্যাখ্যা (Explanation)
Phone এর আগে preposition হিসেবে by, over নাকি on বসবে এটা নিয়ে অনেকের মাঝেই বিভ্রান্তিটা বা বিতর্ক রয়েছে।

Phone বা telephone-এর সঙ্গে prepositions on, over কিংবা by বসতে পারে।

- ফোনে কারো সঙ্গে কথা বলা বুঝাতে এর আগে on বসে। যেমনঃ-
- Mahabub is on the phone right now.


- ফোনের মাধ্যমে কাউকে কোনোকিছু জানালে বা তথ্য প্রদান করলে এর আগে over বসে। যেমনঃ-
- He invited me over the phone. 


- ফোনে কোনো কাজ করা বুঝালে এর আগে by/over উভয়ই বসতে পারে। তবে মনে রাখতে হবে, by ব্যবহার করলে phone বা telephone-এর article the আগে বসবে না। যেমনঃ-
- Much of his work is done by phone.

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
- 'কাউকে কোনো কিছু দিয়ে সাহায্য করা' অর্থে assist এর পরে preposition হিসেবে in বসে।

- সঠিক বাক্যটি হবে: He assisted me in answering the question.
ব্যাখ্যা (Explanation)
- 'কোনো কিছুতে লজ্জিত হওয়া' অর্থে ashamed এর পরে preposition হিসেবে of বসে।
- সঠিক বাক্যটি হবে: One should be ashamed of telling a lie. 
ব্যাখ্যা (Explanation)
- Neither .... nor, either .... or, not only .... but also দ্বারা একাধিক subject যুক্ত হলে nor, or, but also এর পরের subject অনুযায়ী verb বসে।
- অর্থাৎ subject-টি singular হলে singular verb এবং subject-টি plural হলে verb-টি plural হয়।

- সঠিক বাক্যটি হবে: Neither Rini nor Simi is qualified for the job.
ব্যাখ্যা (Explanation)
The people who carry a coffin at funeral are called pallbearers অর্থাৎ যে ব্যক্তিগণ  অন্ত্যেষটিক্রিয়ার কফিন বহন করে তাকে pallbearers বলে।

Undertakers- মৃতদেহ সৎকারের ব্যবস্থাকারী ব্যক্তি,
supporters =সমর্থনকারী ,
mourners=বিলাপকারী।
ব্যাখ্যা (Explanation)
Leisure (noun) এর অর্থ অবকাশ, অবসর।
ব্যাখ্যা (Explanation)
Take into account (বিবেচনা করা) idiom-টির অর্থ- consider.
ব্যাখ্যা (Explanation)
- যখন কোনো বাক্যে ধারাবাহিক কোনো তথ্য দেওয়া হয়, তখন প্রত্যেক তথ্য গঠনের জন্য একই গঠনরূপ ব্যবহার করতে হয়।
- অর্থাৎ প্রথম অংশে riding a bicycle থাকায় পরবর্তী অংশে driving a car বসবে।
- In many ways, riding a bicycle is similar to driving a car- সাইকেল চালানো অনেক ক্ষেত্রেই গাড়ি চালানোর অনুরূপ।
ব্যাখ্যা (Explanation)
Masculine (পুংলিঙ্গ) - Feminine (স্ত্রীলিঙ্গ)
Stallion (ঘোড়া) - Mare (ঘোটকী)
Boar (শূকর) - Sow (শূকরী)
Dog (কুকুর) - Bitch (কুকুরী)
Merman (মৎস্যনর) - Mermaid (মৎস্যনারী)
ব্যাখ্যা (Explanation)

'Man is political animal' quotation টি Aristotle -এর 'Politics' নামক গ্রন্থ থেকে নেয়া হয়েছে । 

Aristotle (আরিস্তোতল) ছিলেন প্রাচীন গ্রিসের একজন মহান দার্শনিক ও বিজ্ঞানী। তিনি Plato-র শিষ্য এবং Alexander the Great-এর শিক্ষক ছিলেন। তিনি বিভিন্ন বিষয়ে, যেমন রাজনীতি, নীতিশাস্ত্র, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, কবিতা, নাটক, লজিক ইত্যাদিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।


Aristotle কেন ‘Man is a political animal’ বলেছিলেন?
Aristotle বিশ্বাস করতেন যে মানুষ স্বভাবতই সামাজিক প্রাণী। তিনি মনে করতেন, মানুষ একাকী বসবাস করতে পারে না এবং সুখী ও সফল জীবনযাপনের জন্য তাদের সমাজের অংশ হতে হবে। তিনি রাষ্ট্রকে সর্বোচ্চ উত্তম জীবনযাপনের জন্য প্রয়োজনীয় মনে করতেন। তার মতে, রাষ্ট্র মানুষের স্বাভাবিক চাহিদা পূরণ করে এবং তাদের নৈতিক ও বুদ্ধিগত বিকাশ ঘটায়।
ব্যাখ্যা (Explanation)
Initiative (উদ্যোগ/প্রথম পদক্ষেপ) এর antonym হিসেবে- apathy (অনীহা/ অনাগ্রহ) এবং Indolence (অলসতা) উভয়ই ব্যবহৃত হয়।

Enthusiasm- উদ্দীপনা, উৎসাহ, বা অন্তরিক আগ্রহ।
Enterprise- উদ্যোগ;
activity- সক্রিয়তা।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
- The study of the formation of sentences and the relationship of their component part (clauses and phrases) is called syntax.
- অর্থাৎ Syntax আলোচনা করে বাক্যের গঠন নিয়ে।

Morphology- শব্দতত্ত্ব;
Semantics- অর্থতত্ত্ব;
Etymology- শব্দের উৎপত্তি ও ইতিহাস সংক্রান্ত বিজ্ঞান।
ব্যাখ্যা (Explanation)
সমবাহু ত্রিভুজের পরিসীমা = 9 সে.মি. 
ত্রিভুজটির এক বাহুর দৈর্ঘ্য = 9/3 সে.মি.
                                 = 3 সে.মি. 

ত্রিভুজটির ক্ষেত্রফল, 
= (√3/4) × (3)2 বর্গ সেমি
=(√3/4) × 9 বর্গ সে.মি. 
= 9√3/4 বর্গ সে.মি.

আবার, 
9√3/4 = (1/2) × 3 × উচ্চতা
বা, (3/2) × উচ্চতা =9√3/4
বা, উচ্চতা = (9√3)/4  × (2/3)
              = 3√3/2 সে.মি.
ব্যাখ্যা (Explanation)
১ টি লেবুর ক্রয়মূল্য = ১/৬ টাকা।
১ টি লেবুর বিক্রয় মূল্য = ১/৫ টাকা।

∴ লাভ = (১/৫) - (১/৬)
         = (৬ - ৫)/৩০
         = ১/৩০

এখন,
১/৬ টাকায় লাভ হয় ১/৩০ টাকা।
১ টাকায় লাভ হয় (১/৩০)(৬/১) টাকা।
১০০ টাকায় লাভ হয় (৬ × ১০০)/৩০ টাকা।
                       = ২০ টাকা।
ব্যাখ্যা (Explanation)
৩৫ ও ৬৩ এর গ.সা.গুই হবে দ্বিতীয় সংখ্যা

৩৫ = ৫ × ৭
৬৩ = ৭ × ৯
৩৫ ও ৬৩ এর গ.সা.গু = ৭

২য় সংখ্যাটি = ৭
ব্যাখ্যা (Explanation)
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি।
ত্রিভুজটি সমকোণী এবং দ্বিতীয় কোণের মানের 60 ডিগ্রি হওয়ায়
অপর কোণের মান (180 - 90 - 60) = 30 ডিগ্রি
ব্যাখ্যা (Explanation)
মনে করি ,বৃত্তের ব্যাসার্ধ =r
এবং          ''    ব্যাস    =2r

অতএব, বৃত্তের ক্ষেত্রফল = πr²

বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে নতুন ব্যাস
=৩×২r
=৬r

নতুন বৃত্তের ব্যাসার্ধ =৬r/২=৩r

নতুন বৃত্তের ক্ষেত্রফল
= π(৩r)²
= ৯πr²
= ৯× প্রথম বৃত্তের ক্ষেত্রফল
                              

বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল ৯ গুণ বৃদ্ধি পাবে।
ব্যাখ্যা (Explanation)
মনে করি,
দুধ ও পানির পরিমাণ যথাক্রমে ৫ক এবং ক

শর্তমতে,
৫ক - ক = ৮
বা, ৪ক = ৮
বা, ক = ২

পানির পরিমাণ = ২ × ১ = ২ লিটার
ব্যাখ্যা (Explanation)
৬০ সেকেন্ডে চাকাটি ঘুরে ৯০ বার
১ সেকেন্ডে চাকাটি ঘুরে ৯০/৬০ বার
১.৫ সেকেন্ডে চাকাটি ঘুরে (৯০ × ১.৫)/৬০ বার = ৯/৪ বার

গাড়ির চাকা ১ বার ঘুরে অতিক্রম করে =৩৬০ ডিগ্রি
গাড়ির চাকা ৯/৪ বার ঘুরে অতিক্রম করে = (৩৬০× ৯)/৪ ডিগ্রি = ৮১০ ডিগ্রি
ব্যাখ্যা (Explanation)
log28 
= log223
=3log22
= 3 × 1
= 3

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।