সরাসরি মূল কন্টেন্টে যান

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিনিয়র অফিসার) - ২২.১০.২০২১

৮০ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য ।
- ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৯তম অধিবেশনে ৩টি দেশ সদস্যপদ লাভ করে ।
- এগুলো হচ্ছে বাংলাদেশ, গ্রানাডা এবং গিনি বিসাউ ।
- বর্ণক্রমানুসারে নাম আসায় বাংলাদেশ ১৩৬তম, গ্রানাডা ১৩৭তম এবং গিনি বিসাউ ১৩৮তম সদস্যপদ লাভ করে । 
ব্যাখ্যা (Explanation)
- দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে পার্লামেন্টে নারী সদস্যের হার বেশি নেপালে। নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষে ৩২ দশমিক ৭ শতাংশ এবং উচ্চকক্ষে ৩৭ দশমিক ৯ শতাংশ নারী সদস্য রয়েছে।
- এটি দক্ষিণ এশিয়ার যেকোনো দেশের পার্লামেন্টের চেয়ে বেশি। নেপালে নারীদের জন্য পার্লামেন্টে সংরক্ষিত আসন রয়েছে। নিম্নকক্ষে ১৬টি এবং উচ্চকক্ষে ১০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। এছাড়াও, নেপালে নারীদের জন্য ৫০% কোটা ব্যবস্থা রয়েছে। অর্থাৎ, যেকোনো নির্বাচনে প্রার্থীদের মধ্যে নারীদের সংখ্যা ন্যূনতম ৫০% হতে হবে।
- তবে, দক্ষিণ এশিয়ায় নারীর ক্ষমতায়নে শীর্ষদেশ বাংলাদেশ। বর্তমান বিশ্বে আফ্রিকার দেশ রুয়ান্ডায় পার্লামেন্টে নারী সদস্যের হার সর্বাধিক (৬১.২৫%)।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
⇒ সঠিক উত্তর: B) ৩
• ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি (OIC)-এর দাপ্তরিক বা অফিশিয়াল ভাষা মোট ৩টি।
• এই তিনটি ভাষা হলো: আরবি, ইংরেজি এবং ফরাসি (ফ্রেঞ্চ)।
• সংস্থাটির ৫৭টি সদস্য দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ, দাপ্তরিক চিঠিপত্র আদান-প্রদান এবং বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি সম্পাদনের সুবিধার্থে এই তিনটি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
• যেহেতু ওআইসি-র সদস্য দেশগুলো মূলত মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের নানা প্রান্তে ছড়িয়ে আছে, তাই আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগের মাধ্যম হিসেবে বিশ্বের এই বহুল প্রচলিত তিনটি ভাষাই ব্যবহৃত হয়।
ব্যাখ্যা (Explanation)
-মহামুনি বিহার চট্রগ্রাম জেলার রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের একটি অনুচ্চ টিলার উপর অবস্থিত।
-ধারণা করা হয়, ১৮৩১ সালে পুন্যাত্মা ভিক্ষু চাইংগা ঠাকুর গ্রামবাসীর সামগ্রিক সহায়তায় এ বিহারটি প্রতিষ্ঠা করেন।
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশের স্বাধীনতার পর সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদের সুপারিশক্রমে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে প্রধান করে ৩৪ সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়।
- এই সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন রাজিয়া বানু।
- উক্ত কমিটি খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করেন ১২ অক্টোবর ১৯৭২।
- ৪ নভেম্বর ১৯৭২ তা গণপরিষদে গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ এই সংবিধান কার্যকর হয়।
ব্যাখ্যা (Explanation)
- কমিউনিজম তথা ওয়ারশ জোট রোধকল্পে ধনতান্ত্রিক দেশসমূহের সামরিক জোট NATO ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়।
- NATO র প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২ টি।
- NATO র বর্তমান সদস্য ৩২ টি।
- সর্বশেষ সদস্য দেশ - সুইডেন (যোগদান করে ০৭ মার্চ, ২০২৪)।
- NATO ভুক্ত মুসলিম দেশ ২টি - তুরস্ক ও আলবেনিয়া।
- এর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল যুক্তরাজ্যের লন্ডনে।
- NATOএর বর্তমান সদর দপ্তর ব্রাসেলস (বেলজিয়াম)।
ব্যাখ্যা (Explanation)
আফগানিস্তানের শেষ রাজা মোহাম্মদ জহির শাহ ১৯৩৩ সালে ক্ষমতা লাভ করেন এবং ১৯৭৩ সালে এক সামরিক অঅভ্যুত্থানের মাধ্যমে রাজতন্ত্রের অবসান ঘটে।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
- আগরতলা হচ্ছে ত্রিপুরার রাজধানী।
- এখানে বঙ্গবন্ধু ও সেনাবাহিনীর কিছু সদস্য পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন-এ মর্মে অভিযোগ এনে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় ১৯৬৮ সালের ৩ জানুয়ারিতে।
- এ মামলার মোট আসামী ছিলেন বঙ্গবন্ধুসহ ৩৫ জন।
- বঙ্গবন্ধু ছিলেন ১ নম্বর আসামী এবং লেফটেন্যান্ট আব্দুর রউফ ছিলেন ৩৫ নং আসামী। উল্লেখ্য, এ মামলা প্রত্যাহার করা হয় ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে।
ব্যাখ্যা (Explanation)
দেওয়া আছে,
দৈর্ঘ্য = 50 মি.
প্রস্থ = 40 মি.
রাস্তার চওড়া = 3 মি.

যেহেতু, রাস্তাগুলি মাঠের ঠিক মাঝ দিয়ে যায়, তাই প্রতিটি রাস্তার দৈর্ঘ্য হবে মাঠের পুরো প্রস্থ বা দৈর্ঘ্যের সমান।

প্রথম রাস্তার ক্ষেত্রফল = 50 মি. × 3 মি. = 150 বর্গমিটার

দ্বিতীয় রাস্তার ক্ষেত্রফল = 40 মি. × 3 মি. = 120 বর্গমিটার

মোট ক্ষেত্রফল = 150 + 120 = 270 বর্গমিটার

কিন্তু এখানে একটি বিষয় লক্ষ্য করতে হবে: দুই রাস্তা যেখানে একে অপরকে ছেদ করেছে, সেই অংশটি আমরা দুইবার গণনা করেছি। আমাদের এই অতিরিক্ত অংশটি বাদ দিতে হবে।

অতিরিক্ত গণনা করা অংশের ক্ষেত্রফল = 3 মি. × 3 মি. = 9 বর্গমিটার

সুতরাং, রাস্তা দুটির প্রকৃত মোট ক্ষেত্রফল = 270 - 9 = 261 বর্গমিটার

অতএব, রাস্তা দুটির মোট ক্ষেত্রফল 261 বর্গমিটার।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
একটি চতুর্ভুজ আঁকতে হলে ৫টি নিরপেক্ষ উপাত্ত জানা প্রয়োজন এবং ৫ ভাবে চতুর্ভুজ অঙ্গন সম্ভব।
১. চারটি বাহু ও একটি কোণ ⇒ মোট পাঁচটি
২. চারটি বাহু ও একটি কর্ণ ⇒ মোট পাঁচটি
৩. তিনটি বাহু ও দুইটি কর্ণ ⇒ মোট পাঁচটি
৪. তিনটি বাহু ও এদের অন্তর্ভুক্ত দুইটি কোণ ⇒ মোট পাঁচটি
৫. দুইটি বাহু ও তিনটি কোণ  ⇒ মোট পাঁচটি

একটি বাহু ও ৪টি কোণ দ্বারা চতুর্ভুজ অংকন করা সম্ভব নয়। 
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।