'মই' এবং 'ঢেউ' শব্দদ্বয়ে ব্যবহৃত 'ই্' এবং 'উ্' ধ্বনি দুটি উচ্চারণের গুণগত বৈশিষ্ট্য অনুযায়ী কোন ধরণের ধ্বনি?
সমাধান
সঠিক উত্তর: Option C
যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না এবং টেনে দীর্ঘ করা যায় না, সেগুলোকে অর্ধ-স্বরধ্বনি বলে । 'মই' ও 'ঢেউ' শব্দদ্বয়ে 'ই্' এবং 'উ্' ধ্বনি দুটি পুরোপুরি উচ্চারিত না হয়ে অন্য স্বরধ্বনির সাথে মিলে আংশিক উচ্চারিত হয়েছে । তাই উচ্চারণের গুণগত বৈশিষ্ট্য অনুযায়ী এগুলো অর্ধ-স্বরধ্বনি।
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ