তত্ত্বাবধায়ক সরকারের অধীন প্রথম কততম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়?

A তৃতীয়

B চতুর্থ

C পঞ্চম

D সপ্তম

Solution

Correct Answer: Option D

- বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় ছিল অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠন।
- বিরোধী দলগুলো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এর অধীনে নির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধান সংশোধনের দাবি জানালে ২১ মার্চ, ১৯৯৬ সালে সংবিধান সংশোধন বিল জাতীয় সংসদে উত্থাপিত হয়।
- ২৭ মার্চ বিলটি গৃহীত হয় এবং ২৮ মার্চ রাষ্ট্রপতি অনুমোদন দিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়।
- এ সরকারের অধীনে ১২ জুন, ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়
- এটি ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম জাতীয় সংসদ নির্বাচন।

অন্যদিকে,
- ২৭ ফেব্রুয়ারি, ১৯৯১ সালে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- আর ১৫ ফেব্রুয়ারি, ১৯৯৬ সালে দলীয় সরকারের অধীনে একতরফাভাবে ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সংসদের মেয়াদ ছিল ১১ দিন।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৩২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ
সমার্থক ও বিপরীতার্থক শব্দ
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা – ১২
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়)- হিসাববিজ্ঞান
টপিকসঃ
করবিধি (Taxation)
১২ মে, ২০২৬ থেকে পরীক্ষা শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions