বঙ্গভঙ্গ কখন থেকে কার্যকর হয়?

A ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর

B ১৯০৫ সালের ১ জুলাই

C ১৯০৭ সালের ১৫ জুলাই

D ১৯০৫ সালের ১৬ অক্টোবর

Solution

Correct Answer: Option D

- পূর্ববঙ্গ ও আসাম ছিল ব্রিটিশ ভারতের একটি স্বল্পকাল স্থায়ী প্রদেশ।
- ১৯০৫ সালের ১৬ অক্টোবর লর্ড কার্জনের সময়ে বাংলা প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুটো প্রদেশ করা হয় যা বঙ্গভঙ্গ নামে পরিচিত।
- ১৯০৫ সালে বঙ্গভঙ্গের পর এই প্রদেশ গঠিত হয়। 
 
- ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ এবং আসাম নিয়ে গঠিত হয় 'পূর্ববঙ্গ ও আসাম' প্রদেশ।
- এ প্রদেশের রাজধানী স্থাপিত হয় ঢাকায়। পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিমবঙ্গ প্রদেশ।
- এ প্রদেশের রাজধানী হয় কলকাতা। 
- এটি ভারতীয় উপমহাদেশের জাতীয়তাবাদ ও জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
- এ বঙ্গভঙ্গকে পূর্ববাংলার মুসলমান সম্প্রদায় আশীর্বাদ বলে স্বাগত জানায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions