Solution
Correct Answer: Option C
- বরেন্দ্র ও পুণ্ড্রবর্ধন উত্তরবঙ্গের একটি জনপদ।
- ঐতিহাসিকেদের মতে− বর্তমান রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, রংপুর, দিনাজপুর এবং পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদের কিছু অংশ এবং দার্জিলিং ও কোচবিহারসহ গঠিত সমগ্র অঞ্চল বরেন্দ্র এলাকা।
- সন্ধ্যাকর নন্দীর 'রামচরিত-কাব্য'-এ গঙ্গা ও করতোয়া নদীর মধ্যভাগকে বরেন্দ্রী নামে অভিহিত করা হয়েছে।
- আ, কা, ম, যাকারিয়া কর্তৃক সম্পাদিত বরেন্দ্র অঞ্চলের ইতিহাস নামক পুস্তকে সমগ্র রাজশাহী বিভাগকেই বরেন্দ্র অঞ্চল নামে অভিহিত করা হয়েছে।
- এই বিচারে বৃহত্তর দিনাজপুর, মালদহ, রংপুর, বগুড়া এবং পাবনা জেলা - এই পাঁচটি জেলাকেই বরেন্দ্র অঞ্চলের অন্তর্ভুক্ত করা হয়।