মধ্যযুগীয় বাংলার সুলতানদের মধ্যে এক বিশিষ্ট স্থানের অধিকারী ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দীন ইলিয়াস শাহ বাংলার স্বাধীন সালতানাতকে সুদৃঢ় করেন। জাতি গঠনকারী হিসেবে ইলিয়াস শাহ-ই প্রথম যিনি সাতগাঁও, লখনৌতি ও সোনারগাঁ অঞ্চলকে একত্রিত করে স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন। তিনি এ সম্মিলিত রাজ্যের নামকরণ করেন বাঙ্গালাহ এবং এর অধিবাসীদের অভিহিত করেন বাঙালি নামে।
- ‘বাংলা' নামের উৎপত্তি ঃ বঙ্গ ধাতু থেকে।
- 'বঙ্গ' নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ঃ হিন্দু ধর্মের 'ঐতরেয় আরণ্যক' গ্রন্থে। এটি ঋগ্বেদ এর অংশ।
- সর্বপ্রথম দেশবাচক 'বঙ্গ' নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ঃ আবুল ফজলের 'আইন-ই-আকবরী' গ্রন্থে (আবুল ফজল ছিলেন সম্রাট আকবরের সভাষদ)। তিনি 'বাংলা' নামের উৎপত্তি সম্পর্কে দেখান, এদেশের প্রাচীন নাম 'বঙ্গ' এর সাথে বাধঁ বা জমির সীমানা সূচক 'আল' যোগে 'বাংলা' শব্দ গঠিত হয়।
- প্রথম বিদেশি পর্যটক হিসবে 'বাঙ্গালা' শব্দের ব্যাবহার করেন ঃ ইবনে বতুতা।