৬টি জনপদকে একত্রিত করে 'বাঙ্গালাহ' নামকরণ করেন কে?

A ফকরুদ্দিন মুবারক শাহ

B শামসুদ্দিন ইলিয়াস শাহ

C আকবর

D ঈশা খান

Solution

Correct Answer: Option B

মধ্যযুগীয় বাংলার সুলতানদের মধ্যে এক বিশিষ্ট স্থানের অধিকারী ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দীন ইলিয়াস শাহ বাংলার স্বাধীন সালতানাতকে সুদৃঢ় করেন। জাতি গঠনকারী হিসেবে ইলিয়াস শাহ-ই প্রথম যিনি সাতগাঁও, লখনৌতি ও সোনারগাঁ অঞ্চলকে একত্রিত করে স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন। তিনি এ সম্মিলিত রাজ্যের নামকরণ করেন বাঙ্গালাহ এবং এর অধিবাসীদের অভিহিত করেন বাঙালি নামে।
- ‘বাংলা' নামের উৎপত্তি ঃ বঙ্গ ধাতু থেকে।
- 'বঙ্গ' নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ঃ হিন্দু ধর্মের 'ঐতরেয় আরণ্যক' গ্রন্থে। এটি ঋগ্বেদ এর অংশ।
- সর্বপ্রথম দেশবাচক 'বঙ্গ' নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ঃ আবুল ফজলের 'আইন-ই-আকবরী' গ্রন্থে (আবুল ফজল ছিলেন সম্রাট আকবরের সভাষদ)। তিনি 'বাংলা' নামের উৎপত্তি সম্পর্কে দেখান, এদেশের প্রাচীন নাম 'বঙ্গ' এর সাথে বাধঁ বা জমির সীমানা সূচক 'আল' যোগে 'বাংলা' শব্দ গঠিত হয়।
- প্রথম বিদেশি পর্যটক হিসবে 'বাঙ্গালা' শব্দের ব্যাবহার করেন ঃ ইবনে বতুতা। 
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions