Solution
Correct Answer: Option B
-ঐতিহাসিক ছয় দফা (৬-দফা) ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রস্তাবিত একটি রাজনৈতিক দাবি-পত্র, যার উদ্দেশ্য ছিল পাকিস্তানের শাসনব্যবস্থায় পূর্ব বাংলার (বর্তমান বাংলাদেশ) পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিত করা।
- এটি ছিল বাঙালি জাতির অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক মুক্তির সনদ।
এই ৬-দফাকে বলা হয়
- বাংলার মুক্তির সনদ
- স্বাধীনতার ঘোষণাপত্রের ভিত্তি
এটি তুলনা করা হয় "Magna Carta"-র সাথে, কারণ
- Magna Carta (1215) ছিল ইংল্যান্ডের রাজা জনের বিরুদ্ধে জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক দলিল।
- এটি জনগণের স্বাধীনতা ও ন্যায়বিচারের দাবি প্রতিষ্ঠা করেছিল।
- যেমন Magna Carta ইংরেজদের রাজনৈতিক মুক্তির ভিত্তি স্থাপন করেছিল,তেমনি ৬-দফা ছিল বাংলার রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির ভিত্তি।
৬-দফাকে “বাংলার ম্যাগনাকার্টা” বলা হয়, কারণ উভয়ই ছিল নিপীড়িত জনগণের মুক্তি ও অধিকার প্রতিষ্ঠার ঐতিহাসিক দলিল।