Solution
Correct Answer: Option A
১৯৭১ সালের ২ মার্চ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনের পশ্চিম গেটে ছাত্রনেতা আ স ম আবদুর রব বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেন। সেই পতাকাটি সবুজ আয়তক্ষেত্রের মধ্যে হলুদ বৃত্ত ছিল। বৃত্তের মধ্যে ছিল বাংলাদেশের মানচিত্র। সেই থেকে প্রতি বছর ২ মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন করা হয়।
১৯৭১ সালের ২৩ মার্চ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বাসভবনে পতাকা উত্তোলন করেন।
১৯৭২ সালের ১৭ জানুয়ারি: পটুয়া কামরুল হাসানের ডিজাইন করা পতাকাটি বাংলাদেশের জাতীয় পতাকা হিসেবে গৃহীত হয়। এই পতাকাটি সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত। সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক, বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের প্রতীক। বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারিভাবে গৃহীত হয়।