Solution
Correct Answer: Option C
রান্নাঘর= রান্নার জন্য ঘর। এটি চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ।
রান্নাঘর= রান্নার জন্য ঘর/ এটি ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ ও শীকর বইতে আছে।
রান্নাঘর= রান্নার নিমিত্তে ঘর/ এটি অগ্রদ্রুত বাংলা বইতে আছে।
পূর্বপদে চতুর্থী বিভক্তি (কে, জন্য, নিমিত্ত ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে।
যেমন:
- গুরুকে ভক্তি= গুরুভক্তি,
- আরামের জন্য কেদারা= আরামকেদারা,
- মেয়েদের জন্য স্কুল = মেয়েস্কুল
- মুসাফিরের জন্য খানা = মুসাফিরখানা
- বালিকার জন্য বিদ্যালয় = বালিকা বিদ্যালয়
- ছাত্রের জন্য আবাস = ছাত্রাবাস
- ডাকের জন্য মাশুল = ডাকমাশুল
- শিশুর জন্য মঙ্গল = শিশুমঙ্গল
- চোষের জন্য কাগজ = চোষকাগজ
- মালের জন্য গুদাম = মালগুদাম
- মাপের জন্য কাঠি = মাপকাঠি
- বিয়ের জন্য পাগলা= বিয়েপাগলা ইত্যাদি।
এরূপ- ছাত্রাবাস, ডাকমাশুল, চোষকাগজ, শিশুমঙ্গল, মুসাফিরখানা, হজযাত্রা, মালগুদাম, মাপকাঠি, বালিকা-বিদ্যালয়, পাগলাগারদ ইত্যাদি।