মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকান্ড সংঘটিত হয়?

A ২৫ মার্চ ১৯৭১

B ২৬ মার্চ ১৯৭১

C ১৪ ডিসেম্বর ১৯৭১

D ১৬ ডিসেম্বর ১৯৭১

Solution

Correct Answer: Option C

* বুদ্ধিজীবী হত্যাকাণ্ড বলতে ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পুরো সময়টুকুতেই পাকিস্তানী হানাদারবাহিনী কর্তৃক পরিকল্পিতভাবে বাংলাদেশের জ্ঞানী-গুণী ও মুক্তবুদ্ধিসম্পন্ন মানুষদের হত্যা করাকে বুঝায়।

* বিশেষ করে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাতে পাকিস্তানী বাহিনী তাদের দেশীয় দোসর রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর সহায়তায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের নিজ নিজ গৃহ হতে তুলে এনে নির্মম নির্যাতনের পর হত্যা করে।

* ১৯৭১ এর ১৪ ডিসেম্বরের নির্মম হত্যাকাণ্ডের কথা স্মরণ করে প্রতিবছর ১৪ ডিসেম্বর বাংলাদেশে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। বুদ্ধিজীবী হত্যার স্মরণে বাংলাদেশের ঢাকার রায়ের-বাজার-বধ্যভূমিতে "বুদ্ধিজীবী স্মৃতিসৌধ" স্থাপন করা হয়েছে।

উৎসঃ বাংলাপিডিয়া।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions