মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয় কোন তারিখে?
A ৭ এপ্রিল
B ১০ এপ্রিল
C ১৭ এপ্রিল
D ১৮ এপ্রিল
Solution
Correct Answer: Option B
মুজিবনগর সরকার:
- মহান মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালনার জন্য ১৯৭১ সালের ১০ই এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার তথা মুজিবনগর সরকার গঠিত হয়।
- এই সরকারকে প্রবাসী বাংলাদেশ সরকার নামেও অভিহিত করা হয়।
- এই সরকার ১৭ই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় শপথ গ্রহণ করে।
- এর প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার নাম অনুসারে বৈদ্যনাথতলার নামকরণ করা হয় মুজিবনগর এবং সরকারও পরিচিতি লাভ করে মুজিবনগর সরকার নামে।
- এ সরকার গঠনের মাত্র ২ ঘণ্টা পর পাকিস্তানি বিমান বাহিনী মুজিবনগরে বোমাবর্ষণ করে মেহেরপুর দখল করে নেয়। এরপর মুজিবনগর সরকারের তথা প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তর কলকাতার ৮নং থিয়েটার রোডে স্থানান্তর করা হয়।
- মুজিবনগর সরকার গঠনের পর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি আদায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।