বঙ্গবন্ধু ১৯৭১ সালের কত তারিখে ঘোষণা করেন ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’।

A ১ মার্চ

B ৩মার্চ

C ৫মার্চ

D ৭মার্চ

Solution

Correct Answer: Option D

সাতই মার্চের ভাষণ ১৯৭১ খ্রিস্টাব্দের ৭ই মার্চ ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) অনুষ্ঠিত জনসভায় শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত এক ঐতিহাসিক ভাষণ। ১৮ মিনিট স্থায়ী । এই ভাষণে তিনি পূর্ব পাকিস্তানের বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহবান জানান।
- এই ভাষণের একটি লিখিত ভাষ্য অচিরেই বিতরণ করা হয়েছিল।
- এটি তাজউদ্দীন আহমদ কর্তৃক কিছু পরিমার্জিত হয়েছিল।
- পরিমার্জনার মূল উদ্দেশ্য ছিল সামরিক আইন প্রত্যাহার এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবীটির ওপর গুরুত্ব আরোপ করা।
- বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে— জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান ‘UNESCO’.  
- বাংলাদেশ সংবিধানের পঞ্চম তফসিলের বিষয়বস্তু হলো ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু প্রদত্ত ঐতিহাসিক ভাষণ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions