Solution
Correct Answer: Option B
বাংলা ভাষায় আগত ফারসি শব্দগুলােকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি।
(১) ধর্মসংক্রান্ত শব্দ : নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রােজ্ খােদা, গুনাহ, দোজখ ইত্যাদি।
(২) প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ : দোকান, কারখানা, বাদশাহ, বান্দা, বেগম, মেথর, রসদ, চশমা, জবানবন্দি, তারিখ, দখত, দৌলত, নালিশ ইত্যাদি।
(৩) বিবিধ শব্দ : নমুনা, বদমাশ, আদমি, আমদানি, জানােয়ার, জিন্দা, রফতানি, হাঙ্গামা ইত্যাদি।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।