কোন ব্যাংক প্রথম এজেন্ট ব্যাংকিং চালু করে?
Correct Answer: Option C
১।বাংলাদেশে প্রথম সম্পূর্ণ বাংলায় মোবাইল ব্যাংকিং শুরু করে
- =আইএফআইসি ব্যাংক ,২০১৪
২. বাংলাদেশে প্রথম এজেন্ট ব্যাংকিং চালু হয় কখন?
=১৭ জানুয়ারী, ২০১৪
৩. বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং চালু হয় কখন?=
৩১ মার্চ, ২০১১ ( ডাচ বাংলা )
বিস্তারিতঃ
দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বাংলাদেশ ব্যাংক দুটি ব্যাংককে এজেন্ট (প্রতিনিধি) ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অনুমোদন দিয়েছে। এই অনুমোদনের ফলে প্রাথমিকভাবে ব্যাংক এশিয়া সারা দেশে ৩০টি এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংক ২০টি এজেন্ট নিয়োগ করতে পারবে। এজেন্ট ব্যাংকিং হলো, শাখা না খুলে চুক্তি করে প্রতিনিধির মাধ্যমে ব্যাংকিং সেবা দেওয়া। এজেন্টরা ব্যাংকের পক্ষ হয়ে তাদের সেবাকেন্দ্র থেকে ব্যাংকের গ্রাহকদের সীমিত পরিসরে ব্যাংকিং সেবা দেবে। এই অনুমোদনের আগে ২০১৩ সাল থেকে পাইলট প্রকল্প হিসেবে ব্যাংক এশিয়া মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার বিভিন্ন স্থানে আটটি, লৌহজং থানায় একটি এবং শ্রীনগর থানায় দুটি এজেন্ট নিয়োগ করে তাদের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করছিল। এসব এজেন্ট দুই হাজারের বেশি গ্রাহককে ব্যাংকিং সেবা দিচ্ছে।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions