বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক ডব্লিউ এ এস ওডারল্যান্ড কোন দেশের নাগরিক ছিলেন?
A নেদারল্যান্ড
B অস্ট্রেলিয়ার
C যুক্তরাজ্য
D ফ্রান্স
Solution
Correct Answer: Option B
১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একমাত্র বিদেশি ওলন্দাজ-অস্ট্রেলীয় নাগরিক উইলিয়াম ওডারল্যান্ড বীরপ্রতীক। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে প্রত্যক্ষভাবে অংশ নেয়ার জন্য বাংলাদেশ সরকার তাকে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ সামরিক খেতাব বীর প্রতীক প্রদান করে। তিনিই একমাত্র বিদেশী এই রাষ্ট্রীয় খেতাবে ভূষিত হয়েছেন। ১৯৭০ সালের শেষ দিকে ওডারল্যান্ড ঢাকায় বাটা স্যু কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নেদারল্যান্ডস থেকে প্রথম ঢাকায় আসেন।