পাহাড়ি জনগন বা উপজাতি দের প্রতিনিধি হিসেবে কে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন?
A মানবেন্দ্র নারায়ন লারমা
B রাজা দেবাশীষ রায়
C বীণা চাকমা
D জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা/সন্তু লারমা
Solution
Correct Answer: Option D
- ২রা ডিসেম্বর ১৯৯৭ সালে বাংলাদেশ সরকার ও শান্তিবাহিনীর মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
- পাহাড়ি জনগন বা উপজাতিদের প্রতিনিধি হিসেবে জনসংহতি সমিতির (PCJSS) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা বা সন্তু লারমা এই চুক্তিতে স্বাক্ষর করেন।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন তৎকালীন চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ।
- ঐতিহাসিক এই চুক্তি সম্পাদনের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা।
- এই চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটে এবং শান্তি স্থাপিত হয়।