মূল্যবোধ হলো মানুষের অন্তর্নিহিত বিশ্বাস ও নীতি যা তাকে ভালো-মন্দ, সঠিক-ভুল বিচার করতে শেখায়।
⇒ মূল্যবোধের উপাদান:- নীতি ও ঔচিত্যবোধ, সামাজিক ন্যায়বিচার, শৃঙ্খলাবোধ, সহনশীলতা, সহমর্মিতা, শ্রমের মর্যাদা, আইনের শাসন, নাগরিক সচেতনতা, কর্তব্যবোধ, সরকার ও রাষ্ট্রের জনকল্যাণমুখিতা, সরকার ও রাষ্ট্রের দায়দায়িত্ব ও জবাবদিহিতা।
- সমাজবিজ্ঞানী এফ ই মেরিল বলেন, “সামাজিক মূল্যবোধ হচ্ছে বিশ্বাসের এক প্রকৃতি বা ধরণ, যা গোষ্ঠীগত কল্যাণে সংরক্ষণ করাকে মানুষ গুরুত্বপূর্ণ বলে মনে করে।
উল্লেখ্য,
- মূল্যবোধের সারসত্তা হলো তার অভ্যন্তরীণ, অকৃত্রিম ও চিরন্তন দিক যা মানুষের আচরণকে নৈতিকভাবে পরিচালিত করে।
- এটি বাহ্যিক চাপ বা বাধ্যবাধকতা নয় বরং অভ্যন্তরীণ বিশ্বাস ও নীতি যা নৈতিক আচরণকে নির্দেশ করে।
- এই বিশ্বাস ও নীতি থেকেই সততা, ন্যায়, দায়িত্ববোধ, সমতা ইত্যাদি মূল্যবোধ উদ্ভূত হয় এবং প্রতিফলিত হয়।
অন্য অপশনগুলো কেন ভুল:
• কর্তৃপক্ষের নিয়ম বা আইনি বাধ্যবাধকতা হলো আইন, যা বাইরে থেকে চাপিয়ে দেওয়া হয়, অন্তরের বিশ্বাস নয়।
• নৈতিক নির্দেশ ছাড়া প্রথা কেবল অভ্যাসমাত্র, তা মূল্যবোধ নয়।
তাই, নৈতিক আচরণ নির্দেশক বিশ্বাস ও নীতিই হলো মূল্যবোধের প্রকৃত সারসত্তা।