একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ৪ মিটার বেশী। এর ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার হলে পরিসীমা কত মিটার?

A ৫২

B ৫৬

C ৫০

D ৬৫

Solution

Correct Answer: Option B

বিস্তারিত সমাধান:
মনে করি,
আয়তক্ষেত্রের প্রস্থ = x মিটার
যেহেতু দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি, তাই
দৈর্ঘ্য = (x + ৪) মিটার

আমরা জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
প্রশ্নমতে,
x(x+৪) = ১৯২
বা, x² + ৪x - ১৯২ = ০
বা, x² + ১৬x - ১২x - ১৯২ = ০ [মিডল টার্ম ব্রেক করে]
বা, x(x + ১৬) - ১২(x + ১৬) = ০
বা, (x + ১৬)(x - ১২) = ০

হয়, x + ১৬ = ০ => x = -১৬ (কিন্তু প্রস্থ ঋণাত্মক হতে পারে না, তাই এটি গ্রহণযোগ্য নয়)
অথবা, x - ১২ = ০ => x = ১২

∴ প্রস্থ = ১২ মিটার
এবং দৈর্ঘ্য = ১২ + ৪ = ১৬ মিটার

আমরা জানি,
পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
= ২(১৬ + ১২) মিটার
= ২ × ২৮ মিটার
= ৫৬ মিটার

উত্তর: ৫৬ মিটার
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১৫
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
English
Group verb, Composition (Paragraph, Letter, Application)
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা - ১০
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি - সমাজবিজ্ঞান
টপিকসঃ
সামাজিক স্তরবিন্যাস ও অসমতা:
স্তরবিন্যাসের রূপ (দাসপ্রথা, এস্টেট, বর্ণব্যবস্থা, শ্রেণি ও মর্যাদা গোষ্ঠী) এবং স্তরবিন্যাসের তত্ত্বসমূহ (কার্যকারীতাবাদী, দ্বন্দ্বতত্ত্ব ও লেন্সকির তত্ত্ব)।
পরীক্ষা শুরুঃ ২৬ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions