সরাসরি মূল কন্টেন্টে যান

২টি শাড়ী ও ৪ টি শার্ট এর মূল্য ১৬০০ টাকা। সমপরিমাণ টাকা দিয়ে কোন ব্যক্তি ১ টি শাড়ী ও ৬ টি শার্ট ক্রয় করতে পারে। যদি কোন ব্যক্তি ১২ টি শার্ট কিনতে চায়, তাহলে তাকে কত ব্যয় করতে হবে?

A) ১২০০
B) ৪৮০০
C) ৩৬০০
D) ২৪০০ (সঠিক উত্তর)
সমাধান

সঠিক উত্তর: Option D

বিস্তারিত সমাধান:
ধরি, ১টি শাড়ীর মূল্য = x টাকা
এবং ১টি শার্টের মূল্য = y টাকা

১ম শর্তমতে,
২x + ৪y = ১৬০০ ...... (i)

২য় শর্তমতে,
১x + ৬y = ১৬০০ ...... (ii)

যেহেতু উভয় ক্ষেত্রেই মোট মূল্য ১৬০০ টাকা সমান, তাই আমরা লিখতে পারি:
২x + ৪y = x + ৬y
বা, ২x - x = ৬y - ৪y
বা, x = ২y
অর্থাৎ, ১টি শাড়ীর দাম ২টি শার্টের দামের সমান।

এখন, x = ২y মানটি (ii) নং সমীকরণে বসিয়ে পাই,
২y + ৬y = ১৬০০
বা, ৮y = ১৬০০
বা, y = ১৬০০ / ৮
∴ y = ২০০

অর্থাৎ, ১টি শার্টের মূল্য ২০০ টাকা।

সুতরাং, ১২টি শার্ট কিনতে ব্যয় হবে = ১২ × ২০০ টাকা = ২৪০০ টাকা।

উত্তর: ২৪০০ টাকা

বিকল্প পদ্ধতি (মৌখিক):
২টি শাড়ি ও ৪টি শার্ট = ১টি শাড়ি ও ৬টি শার্ট
উভয় পাশ থেকে ১টি শাড়ি ও ৪টি শার্ট বাদ দিলে থাকে:
১টি শাড়ি = ২টি শার্ট
এখন, ১টি শাড়ি + ৬টি শার্ট = ১৬০০
বা, ২টি শার্ট + ৬টি শার্ট = ১৬০০
বা, ৮টি শার্ট = ১৬০০ টাকা
∴ ১টি শার্ট = ১৬০০/৮ = ২০০ টাকা
∴ ১২টি শার্ট = ২০০ × ১২ = ২৪০০ টাকা।

এমন আরও প্রশ্ন সমাধানসহ — অ্যাপে

বিষয়-টপিক ধরে হাজার হাজার MCQ, বিস্তারিত ব্যাখ্যা আর লাইভ পরীক্ষা — অ্যাপ ফ্রি।

ফ্রি ডাউনলোড করুনGoogle Play ৪.৭ Google Play রেটিং · ১৭৫ রিভিউ · ১০ হাজার+ ডাউনলোড
MyExaminer অ্যাপের Play Store QR কোড
ফোনের ক্যামেরায় স্ক্যান করে ইন্সটল করুন

আজকের লাইভ পরীক্ষা অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে

পরীক্ষা – ৪০ পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ - লেকচার শীট ভিত্তিক।
টপিকস:
বাংলা ব্যকরণ:
অনুসর্গ, উপসর্গ
রুটিন দেখুন
Exam - 30 পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)
টপিকস:
English:
Preposition: Appropriate preposition(A-G)
Vocabulary (Synonym-Antonym, Spelling) - D
রুটিন দেখুন
পরীক্ষা- ১৫ পরীক্ষা শুরু: ০৬ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের স্টাডি রুটিন
টপিকস:
সাহিত্য:
কোরেশী মাগন ঠাকুর, আলাওল, আবদুল হাকিম, শাহ মুহম্মদ গরীবুল্লাহ, ভারতচন্দ্র রায়গুণাকর, এন্টনি ফিরিঙ্গি।
ব্যাকরণ:
সমাস
রুটিন দেখুন
মেডিক্যাল পার্টের পরীক্ষা ১৫ পরীক্ষা শুরুঃ ০৫ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) রুটিন
টপিকস:
Exam Topic: Physiology-01:
• Nervous System & Special Senses. Blood & Circulatory System. Digestion, Metabolism & Nutrition. Basic Tissue Physiology
রুটিন দেখুন