Solution
Correct Answer: Option D
ওয়াল স্ট্রিট নিউ ইয়র্ক শহরের একটি প্রখ্যাত সড়ক। পৃথিবীর অন্যতম গুরুত্ববহ বিনিয়োগ বাজার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এই সড়কে অবস্থিত বলে এর প্রসিদ্ধি জগৎজোড়া। অর্থনীতি বিষয়ক আন্তর্জাতিক দৈনিক পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নালের সদর দপ্তর এ সড়কেই অবস্থিত। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ছাড়াও আমেরিকান স্টক এক্সচেঞ্জ এবং ফেডারেল রিজার্ভ ব্যাংক এখানে অবস্থিত।