Solution
Correct Answer: Option A
আধুনিক বাংলা কাব্যে কাজী নজরুল ইসলাম 'বিদ্রোহী কবি' হিসেবে আখ্যায়িত হন। তাঁর 'বিদ্রোহী' কবিতাটি ১৯২১ সালে (১৩২৮ বঙ্গাব্দের কার্তিক সংখ্যায়) 'মোসলেম ভারত' পত্রিকায় প্রকাশিত হলে তিনি রাতারাতি এই খ্যাতি অর্জন করেন।
- তিনি ১৮৯৯ সালের ২৪ মে (১১ জ্যৈষ্ঠ ১৩০৬) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৯৭২ সালে তাঁকে ঢাকায় এনে বাংলাদেশের নাগরিকত্ব ও 'জাতীয় কবি'র মর্যাদা প্রদান করা হয়।
কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ:
- অগ্নিবীণা (১৯২২)
- দোলনচাঁপা (১৯২৩)
- বিষের বাঁশি (১৯২৪)
- ভাঙ্গার গান (১৯২৪)
- সাম্যবাদী (১৯২৫)
- সর্বহারা (১৯২৬)
- ফনি-মনসা (১৯২৭)
- সিন্ধু-হিল্লোল (১৯২৭)
- সঞ্চিতা (১৯২৮)
- চক্রবাক (১৯২৯)
- সন্ধ্যা (১৯২৯)
- প্রলয় শিখা (১৯৩০)