Solution
Correct Answer: Option A
সঠিক উত্তরটি হলো সুলতানী আমলে।
- প্রাচীন জনপদ এবং মধ্যযুগে বাংলার অন্যতম রাজধানী ছিল এই সোনারগাঁও।
- বর্তমান ঢাকা থেকে ২৭ কিমি দক্ষিণ-পূর্বে অবস্থিত সোনারগাঁও বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা।
- সুলতান ফখরুদ্দিন মোবারক শাহের শাসনামলে (১৩৩৮–১৩৪৯ খ্রি.) সোনারগাঁও স্বাধীন বাংলার রাজধানী হয়।
- পরবর্তীতে বারো ভূঁইয়াদের প্রধান ঈশা খাঁ সোনারগাঁওয়ে বাংলার রাজধানী স্থাপন করেন।
- ১৬১০ সালে ইসলাম খান চিশতি বাংলার রাজধানী সোনারগাঁও থেকে ঢাকায় স্থানান্তর করেন।
- ধারণা করা হয় প্রাচীন 'সুবর্ণগ্রাম' থেকে এর নামকরণ হয়েছে 'সোনারগাঁও'।