Solution
Correct Answer: Option A
রমজান মাসের রোজা মুসলমানদের ওপর ফরজ করা হয় দ্বিতীয় হিজরি সনের শাবান মাসে। এটি ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেন, 'হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর' (সূরা বাকারা: ১৮৩)। প্রাপ্তবয়স্ক ও সুস্থ সকল মুসলমানের জন্য রমজান মাসে রোজা রাখা ফরয ইবাদত।