সরাসরি মূল কন্টেন্টে যান

একজন দোকানদার ৭.৫% লোকসানে একটি দ্রব্য বিক্রয় করে। যদি দ্রব্যটির ক্রয় মূল্য ১০% কম হত এবং বিক্রয়মূল্য ৩১ টাকা বেশি হত তাঁর ২০% লাভ হত। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

A) ১০০ টাকা
B) ২০০ টাকা (সঠিক উত্তর)
C) ৩০০ টাকা
D) ৪০০ টাকা
সমাধান

সঠিক উত্তর: Option B

বিস্তারিত সমাধান:
ধরি, দ্রব্যটির ক্রয়মূল্য = ১০০x টাকা।
৭.৫% লোকসানে বিক্রয়মূল্য = ১০০x - ৭.৫x = ৯২.৫x টাকা।

শর্তমতে, নতুন ক্রয়মূল্য ১০% কম হলে,
নতুন ক্রয়মূল্য = ১০০x - ১০x = ৯০x টাকা।

তখন লাভ হয় ২০%।
সুতরাং, নতুন বিক্রয়মূল্য = ৯০x এর (১০০ + ২০)%
= ৯০x এর ১২০%
= ৯০x × (১২০/১০০)
= ১০৮x টাকা।

প্রশ্নমতে, দুই বিক্রয়মূল্যের পার্থক্য ৩১ টাকা।
বা, ১০৮x - ৯২.৫x = ৩১
বা, ১৫.৫x = ৩১
বা, x = ৩১ / ১৫.৫
বা, x = ২

সুতরাং, দ্রব্যটির ক্রয়মূল্য = ১০০x = ১০০ × ২ = ২০০ টাকা।

শর্টকাট টেকনিক:
ধরি ক্রয়মূল্য ১০০ টাকা।
১ম বিক্রয়মূল্য (৭.৫% ক্ষতিতে) = ৯২.৫ টাকা
২য় ক্রয়মূল্য (১০% কমে) = ৯০ টাকা
২য় বিক্রয়মূল্য (৯০ টাকার ওপর ২০% লাভে) = ৯০ + (৯০×২০/১০০) = ৯০ + ১৮ = ১০৮ টাকা
বিক্রয়মূল্যের পার্থক্য = ১০৮ - ৯২.৫ = ১৫.৫ টাকা

পার্থক্য ১৫.৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
পার্থক্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১৫.৫ টাকা
পার্থক্য ৩১ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৩১) / ১৫.৫ = ২০০ টাকা।
উত্তর: ২০০ টাকা

এমন আরও প্রশ্ন সমাধানসহ — অ্যাপে

বিষয়-টপিক ধরে হাজার হাজার MCQ, বিস্তারিত ব্যাখ্যা আর লাইভ পরীক্ষা — অ্যাপ ফ্রি।

ফ্রি ডাউনলোড করুনGoogle Play ৪.৭ Google Play রেটিং · ১৭৫ রিভিউ · ১০ হাজার+ ডাউনলোড
MyExaminer অ্যাপের Play Store QR কোড
ফোনের ক্যামেরায় স্ক্যান করে ইন্সটল করুন

আজকের লাইভ পরীক্ষা অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে

পরীক্ষা – ৪০ পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ - লেকচার শীট ভিত্তিক।
টপিকস:
বাংলা ব্যকরণ:
অনুসর্গ, উপসর্গ
রুটিন দেখুন
Exam - 30 পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)
টপিকস:
English:
Preposition: Appropriate preposition(A-G)
Vocabulary (Synonym-Antonym, Spelling) - D
রুটিন দেখুন
পরীক্ষা- ১৫ পরীক্ষা শুরু: ০৬ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের স্টাডি রুটিন
টপিকস:
সাহিত্য:
কোরেশী মাগন ঠাকুর, আলাওল, আবদুল হাকিম, শাহ মুহম্মদ গরীবুল্লাহ, ভারতচন্দ্র রায়গুণাকর, এন্টনি ফিরিঙ্গি।
ব্যাকরণ:
সমাস
রুটিন দেখুন
মেডিক্যাল পার্টের পরীক্ষা ১৫ পরীক্ষা শুরুঃ ০৫ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) রুটিন
টপিকস:
Exam Topic: Physiology-01:
• Nervous System & Special Senses. Blood & Circulatory System. Digestion, Metabolism & Nutrition. Basic Tissue Physiology
রুটিন দেখুন