সরাসরি মূল কন্টেন্টে যান

৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রনের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রনে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?

A)    ৭০
B)    ৮০ (সঠিক উত্তর)
C)    ৯০
D)    ৯৮
সমাধান

সঠিক উত্তর: Option B

বিস্তারিত ব্যাখ্যা:
দেওয়া আছে,
মোট মিশ্রণের পরিমাণ = ৬০ লিটার
কেরোসিন ও পেট্রোলের অনুপাত = ৭ : ৩
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৭ + ৩ = ১০

শুরুতে মিশ্রণে কেরোসিনের পরিমাণ = (৬০ এর ৭/১০) লিটার = ৪২ লিটার
শুরুতে মিশ্রণে পেট্রোলের পরিমাণ = (৬০ এর ৩/১০) লিটার = ১৮ লিটার

মনে করি, মিশ্রণে ‘ক‘ লিটার পেট্রোল মেশাতে হবে।
প্রশ্নমতে,
৪২ : (১৮ + ক) = ৩ : ৭
বা, ৪২ / (১৮ + ক) = ৩ / ৭
বা, ৩(১৮ + ক) = ৪২ × ৭ [আড়গুণন করে]
বা, ৫৪ + ৩ক = ২৯৪
বা, ৩ক = ২৯৪ - ৫৪
বা, ৩ক = ২৪০
বা, ক = ২৪০ / ৩
∴ ক = ৮০

সুতরাং, ৮০ লিটার পেট্রোল মেশাতে হবে।
উত্তর: ৮০

বিকল্প পদ্ধতি (শর্টকাট):
মোট পরিমাণ ৬0 লিটার এবং অনুপাত ৭:৩।
নতুন অনুপাত ৩:৭ হতে হবে। এখানে কেরোসিনের পরিমাণ স্থির থাকবে, শুধু পেট্রোল বাড়বে।
শুরুতে কেরোসিন = ৪২ লি. এবং পেট্রোল = ১৮ লি.
নতুন অনুপাতে কেরোসিন (৩ ভাগ) = ৪২ লিটার
∴ ১ ভাগ = ৪২ / ৩ = ১৪ লিটার
∴ পেট্রোল (৭ ভাগ) হবে = ১৪ × ৭ = ৯৮ লিটার
সুতরাং, অতিরিক্ত পেট্রোল লাগবে = ৯৮ - ১৮ = ৮০ লিটার।

এমন আরও প্রশ্ন সমাধানসহ — অ্যাপে

বিষয়-টপিক ধরে হাজার হাজার MCQ, বিস্তারিত ব্যাখ্যা আর লাইভ পরীক্ষা — অ্যাপ ফ্রি।

ফ্রি ডাউনলোড করুনGoogle Play ৪.৭ Google Play রেটিং · ১৭৫ রিভিউ · ১০ হাজার+ ডাউনলোড
MyExaminer অ্যাপের Play Store QR কোড
ফোনের ক্যামেরায় স্ক্যান করে ইন্সটল করুন

আজকের লাইভ পরীক্ষা অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে

পরীক্ষা – ৪০ পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ - লেকচার শীট ভিত্তিক।
টপিকস:
বাংলা ব্যকরণ:
অনুসর্গ, উপসর্গ
রুটিন দেখুন
Exam - 30 পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)
টপিকস:
English:
Preposition: Appropriate preposition(A-G)
Vocabulary (Synonym-Antonym, Spelling) - D
রুটিন দেখুন
পরীক্ষা- ১৫ পরীক্ষা শুরু: ০৬ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের স্টাডি রুটিন
টপিকস:
সাহিত্য:
কোরেশী মাগন ঠাকুর, আলাওল, আবদুল হাকিম, শাহ মুহম্মদ গরীবুল্লাহ, ভারতচন্দ্র রায়গুণাকর, এন্টনি ফিরিঙ্গি।
ব্যাকরণ:
সমাস
রুটিন দেখুন
মেডিক্যাল পার্টের পরীক্ষা ১৫ পরীক্ষা শুরুঃ ০৫ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) রুটিন
টপিকস:
Exam Topic: Physiology-01:
• Nervous System & Special Senses. Blood & Circulatory System. Digestion, Metabolism & Nutrition. Basic Tissue Physiology
রুটিন দেখুন