Solution
Correct Answer: Option D
- জাতিসংঘের জলবায়ু বিষয়ক সংস্থা United Framework Convention on Climate Change (UNFCCC) কর্তৃক আয়োজিত জলবায়ু বিষয়ক সম্মেলনগুলো 'Conference of the Parties' (COP) নামে পরিচিত।
- ২০২৩ সালের COP28 সম্মেলন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।
- ২০২৪ সালের COP29 সম্মেলন আজারবাইজানের বাকুতে ১১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।
- ২০২৫ সালের COP30 সম্মেলন ব্রাজিলের আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারাতে ১০ থেকে ২১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। এই সম্মেলনটি আমাজন রেইনফরেস্টের গুরুত্ব তুলে ধরেছিল।
- ২০২৬ সালের সর্বশেষ জলবায়ু সম্মেলন, COP31, তুরস্কের আন্তালিয়াতে ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
- COP31 সম্মেলন আয়োজনে তুরস্ক ও অস্ট্রেলিয়ার মধ্যে একটি বিশেষ চুক্তি হয়েছে, যেখানে তুরস্ক আয়োজক দেশ হলেও অস্ট্রেলিয়া আলোচনার সভাপতিত্ব করবে ('President of Negotiations')।
সর্বশেষ আপডেটঃ ০৮ মে, ২০২৬।