বাংলা সাহিত্যে কোন বন্ধনী ব্যবহৃত হয়না?

A প্রথম বন্ধনী

B দ্বিতীয় বন্ধনী

C তৃতীয় বন্ধনী

D সবগুলোই ব্যবহৃত হুয়

Solution

Correct Answer: Option B

বাংলা সাহিত্যে দ্বিতীয় বন্ধনী ব্যবহৃত হয়না। এটি কেবল গণিত শাস্ত্রে ব্যবহার করা হয়ে থাকে। বাংলা সাহিত্যে শুধু প্রথম ও তৃতীয় বন্ধনী ব্যবহার করা হয়।
প্রথম বন্ধনীঃ কোন বক্তব্যকে বিশদ করা প্রয়োজন হলে প্রথম বন্ধনী ব্যবহার করা হয়। যেমন:
-  জাফর ও রাজীব আমাকে কামালের সঙ্গে যেতে বলেছেন। সে (কামাল) আমার প্রতিবেশি।
- প্রয়োজনে এক বা একাধিক শব্দ বা বাক্যকে প্রথম বন্ধনীর মধ্যে রেখে আরও বিশদ করা হয়। যেমন : ড. মুহম্মদ শহীদুল্লাহ বহুভাষাবিদ পণ্ডিত(ইংরেজি, ফারসি, হিন্দি; সম্ভবত জার্মানও জানতেন) ছিলেন।
- কোনও বক্তব্য কিংবা বক্তব্যের অংশবিশেষ নিয়ে সন্দেহের অবকাশ থাকলে সংশ্লিষ্ট অংশের পর প্রথমবন্ধনী দিয়ে প্রশ্নচিহ্ন বসান হয়। যথা : রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৪৩(?) খ্রিষ্টাব্দে মারা যান।

তৃতীয় বন্ধনীঃ 
বাংলা ভাষায় তৃতীয় বন্ধনীর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ধৃতির ব্যাখ্যা বা জটিলতা এড়ানোর জন্য উদ্ধৃতিস্থ বাক্যেও কোনও শব্দ বা শব্দাবলীর শুদ্ধরূপ তৃতীয় বন্ধনীর মধ্যে দেওয়া হয়। উৎসমূলে যা লেখা আছে সেটি ভুলসহ উদ্ধৃত করে শুদ্ধটি তৃতীয় বন্ধনীর মধ্যে লিখে দিলে অনেক জটিলতা ও সংশয় এড়ানো যায়। তাহলে পাঠক মূল উদ্ধৃতি এবং শুদ্ধ দুটিই জানতে পারেন।

যেমন : কোনও গ্রন্থে লেখা আছে— ‘মাইকেল মুধুসুদন দত্ত যশোড় জেলার সাঘরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।’ এ বাক্যটিকে উদ্ধৃতি দিয়ে লেখা হয়েছে- “মাইকেল মুধুসুদন [মধুসূদন] দত্ত যশোড় [যশোর] জেলার সাঘড়দাড়ি [সাগরদাড়ি] গ্রামে জন্মগ্রহণ করেন”।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-২০
কোর্স নামঃ টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
টপিকসঃ
কম্পিউটার: কম্পিউটার ও সেলুলার নেটওয়ার্কিং সিস্টেম ও ডেটা কমিউনিকেশন, দৈনন্দিন জীবনে তথ্য-প্রযুক্তি (ইমেইল, স্মার্টফোন ইত্যাদি), ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট ও ক্লাউড কম্পিউটিং, মোবাইল প্রযুক্তি ও এর বৈশিষ্ট্য, রোবটিক্স ও সাইবার অপরাধ, সোশ্যাল নেটওয়ার্কিং ও তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্ঠান
বাংলাদেশ বিষয়াবলি: ১. বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: (শিল্প উৎপাদন, শক্তি সম্পদ, পণ্য আমদানি ও রপ্তানি, বৈদেশিক লেনদেন ও অর্থ প্রেরণ, বাংলাদেশের বাণিজ্য) ২. বাংলাদেশের জাতীয় অর্জন
পরীক্ষা শুরুঃ ২২ জুন, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা – ২৩
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: ফররুখ আহমদ, রোকেয়া সাখাওয়াত হোসেন, সুফিয়া কামাল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ইংরেজি: Important Writers of the Different Ages (Victorian Period)
গণিত: সূচক ও লগারিদম
সাধারণ জ্ঞান: মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস
১০ জুলাই, ২০২৬ থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা - ১১
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়): বাংলা
টপিকসঃ
ভাষা শিক্ষা:
গদ্যরীতি (সাধু ও চলিত রীতি), বাংলা বানানের নিয়ম (বাংলা একাডেমি)
পরীক্ষা শুরুঃ ৫ আগস্ট, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা – ৫
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
গণিত:
বাস্তব সংখ্যা
(৬ষ্ঠ ব্যাচ) পরীক্ষা শুরুঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions