Solution
Correct Answer: Option A
- চর সাগর, মহাসাগর, হ্রদ অথবা নদী দ্বারা বেষ্টিত ভূখন্ড।
- সাধারণত নদীর গতিপ্রবাহে অথবা মোহনায় পলি সঞ্চয়নের ফলে গড়ে ওঠা ভূভাগকে চর বলে আখ্যায়িত করা হয়।
- বাংলাদেশের চরগুলি অত্যধিক ক্ষয়কার্য এবং বন্যাপ্রবণ।
- ধারাবাহিক উপগ্রহ চিত্রের একটি সাম্প্রতিক বিশ্লেষণে দেখা যায়, যমুনা নদীর তীরবর্তী এলাকার ৯৯ শতাংশেরও বেশি ভূমি ছিল চর।
- ১৯৯২ সালে শুষ্ক মৌসুমে তোলা ল্যান্ডস্যাটের প্রতিচ্ছবি (Landsat image) থেকে দেখা যায়, যমুনা নদীতে ৫৬টি বৃহৎ চর ছিল যাদের প্রতিটির দৈর্ঘ্য ছিল ৩.৫ কিমি-এরও বেশি।
- এগুলি ছাড়াও আরও ২২৬টি ক্ষুদ্র ক্ষুদ্র চর গড়ে উঠেছিলো যাদের দৈর্ঘ্য ছিল ০.৩৫ এবং ৩.৫ কিলোমিটারের মধ্যে।