সরাসরি মূল কন্টেন্টে যান

    দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত?

A)    নাফ
B)    তেতুলিয়া
C)    আড়িয়াল খাঁ
D)    হাড়িয়াভাঙ্গা (সঠিক উত্তর)
সমাধান

সঠিক উত্তর: Option D

 

∎দক্ষিণ তালপট্টি দ্বীপ:

দক্ষিণ তালপট্টি দ্বীপ (South Talpatti Island)  সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অন্তর্ভূক্ত বঙ্গোপসাগরের অগভীর সামুদ্রিক মহীসোপান (continental shelf) এলাকায় জেগে ওঠা একটি  উপকূলবর্তী দ্বীপ। বাংলাদেশের সাতক্ষীরা জেলা এবং পশ্চিমবঙ্গের ২৪ পরগণা জেলার বশীরহাট থানার মধ্যকার হাড়িয়াভাঙ্গা নদী দ্বারা চিহ্নিত সীমান্ত রেখা বরাবর দক্ষিণে হাড়িয়াভাঙ্গা মোহনায় অগভীর সমুদ্রে এ ক্ষুদ্র দ্বীপটি গড়ে উঠেছে। এটির  ভৌগোলিক অবস্থান ২১°৩৭´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°১২´ পূর্ব দ্রাঘিমাংশে। দ্বীপটি মূলত  গঙ্গা-পদ্মা নদীপ্রণালী-এর বিভিন্ন শাখা নদীর পলল অবক্ষেপণের ফলে গড়ে উঠেছে। দ্বীপটির আকৃতি প্রায় গোলাকার এবং ভাটার সময় সমুদ্রের পানি নেমে গেলে এটিকে দেখতে অনেকটা অর্ধচন্দ্রাকৃতির মতো মনে হয়। হাড়িয়াভাঙ্গা মোহনা থেকে দ্বীপটির দূরত্ব প্রায় দুই কিলোমিটার। হাড়িয়াভাঙ্গা নদীর মূল স্রোতধারা দ্বীপটির পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে। দক্ষিণ তালপট্টির সরাসরি উত্তরে বাংলাদেশের মূল ভূখন্ড তালপট্টি এবং দক্ষিণে উন্মুক্ত বঙ্গোপসাগর। দ্বীপটির বর্তমান আয়তন প্রায় ১০ বর্গ কিলোমিটার। জোয়ারভাটার উঠানামায় দ্বীপটির জেগে থাকা ভূ-ভাগের আয়তন প্রায় ৭ বর্গ কিমি থেকে ১৪ বর্গ কিমি পর্যন্ত হ্রাস বৃদ্ধি ঘটে। ১৯৭০ সালের নভেম্বরে প্রলয়ঙ্করী  ঘূর্ণিঝড় গাঙ্গেয় বদ্বীপাঞ্চলের দক্ষিণ ভাগে আঘাত হানার ঠিক পর পরই দ্বীপটি প্রথম দৃষ্টিগোচর হয়।

এমন আরও প্রশ্ন সমাধানসহ — অ্যাপে

বিষয়-টপিক ধরে হাজার হাজার MCQ, বিস্তারিত ব্যাখ্যা আর লাইভ পরীক্ষা — অ্যাপ ফ্রি।

ফ্রি ডাউনলোড করুনGoogle Play ৪.৭ Google Play রেটিং · ১৭৫ রিভিউ · ১০ হাজার+ ডাউনলোড
MyExaminer অ্যাপের Play Store QR কোড
ফোনের ক্যামেরায় স্ক্যান করে ইন্সটল করুন

আজকের লাইভ পরীক্ষা অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে

পরীক্ষা – ৩৮ ১০ জুলাই, ২০২৬ থেকে শুরু।
কোর্স নাম: প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
টপিকস:
বাংলা: পরিভাষা, সমাস
ইংরেজি: Vocabulary (Synonyms, Antonyms, Meanings, and Spellings)- F - j
গণিত: নৌকা ও স্রোত সংক্রান্ত সমস্যা
সাধারণ জ্ঞান: বিশ্ব ভৌগোলিক পরিচিতি, মহাদেশ ও গুরুত্বপূর্ণ দেশ সম্পর্কিত তথ্য, নদ-নদী, সাগর-মহাসাগর, দ্বীপ, প্রণালী ইত্যাদি।
রুটিন দেখুন
সাপ্তাহিক প্রবাহ- ১১৯
কোর্স নাম: সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী
টপিকস:
বিগত সপ্তাহের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ক সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও গত একবছরের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক।
পরীক্ষা ৪৩ (৬ষ্ঠ ব্যাচ) পরীক্ষা শুরুঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬।
কোর্স নাম: ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকস:
English:
Right form of verb
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৫ পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ - লেকচার শীট ভিত্তিক।
টপিকস:
গণিত:
সম্ভাব্যতা, বিন্যাস ও সমাবেশ
রুটিন দেখুন
রিভিশন টেস্ট – ৫ পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)
টপিকস:
রিভিশন টেস্ট – ৫:
পূর্বের ৫ টি পরীক্ষার উপর
রুটিন দেখুন
পরীক্ষা- ১৪ পরীক্ষা শুরুঃ ৩ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: Master English Book Batch
টপিকস:
Group Verbs/Phrasal verbs/Verbal Idioms
রুটিন দেখুন
জেনারেল পার্টের পরীক্ষা – ১৩ পরীক্ষা শুরুঃ ০৫ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) রুটিন
টপিকস:
আন্তর্জাতিক বিষয়াবলি-১:
বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি। সিভিল সার্ভিসের গোড়াপত্তন এবং গুরুত্বপূর্ণ বা আলোচিত দেশের সিভিল সার্ভিস (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, নেপাল, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান)
রুটিন দেখুন
পরীক্ষা - ০৬ পরীক্ষা শুরুঃ ১১ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: (১৪-২০) তম গ্রেডের সকল নিয়োগ।
টপিকস:
রিভিশন এক্সাম - ০১:
পরীক্ষা ০১ থেকে ০৫ এর সকল টপিক (বাংলা ব্যাকরণ)
রুটিন দেখুন