বাংলাদেশ স্বাধীন হবার কত বছর পরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান হতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়?
A ২৫ বছর
B ২৮ বছর
C ৩৫ বছর
D ৩২ বছর
Solution
Correct Answer: Option C
- ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান বীরশ্রেষ্ঠ উপাধিপ্রাপ্ত বাংলাদেশের একজন শহীদ মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২০ আগস্ট করাচির মসরুর বিমানঘাঁটি থেকে একটি বিমান ছিনতাই করে দেশে ফেরার পথে তিনি শহীদ হন। - পাকিস্তান সরকার মতিউর রহমানের মৃতদেহ করাচির মাসরুর ঘাঁটির চতুর্থ শ্রেণীর কবরস্থানে সমাহিত করে। - পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হবার ৩৫ বছর পর, ২০০৬ সালের ২৪ জুন মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান হতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। - তাকে পূর্ণ মর্যাদায় ২৫শে জুন শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে পুনরায় দাফন করা হয়। - এই গোরস্থানে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানকেও সমাহিত করা হয়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১১৯
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।