বাংলাদেশের কোন বনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে ?

A    মধুপুর বন

B     সুন্দরবন

C    চকরিয়ার সুন্দরবন

D    দিনাজপুরের শালবন

Solution

Correct Answer: Option B

- ১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে।
- সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলির অন্যতম।
- এটি বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল।
- গঙ্গা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকায় এই বনের অবস্থান, যার ৬০% বাংলাদেশে এবং বাকি ৪০% ভারতে পড়েছে।
- রয়েল বেঙ্গল টাইগারের প্রধান আবাস্থল হিসেবে এই বন পৃথিবী জুড়ে বিখ্যাত।
- এছাড়াও সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে ১৯৯২ সালের ২১ মে সুন্দরবনকে রামসার স্থান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions