মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) তথ্যানুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত?

A ১ম

B ২য়

C ৩য়

D ৪র্থ

Solution

Correct Answer: Option C

- মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) তথ্যানুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে গত ২০২৩–২৪ অর্থবছরে ৫২ কোটি মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে।
- এই উৎপাদন তার আগের অর্থবছরের তুলনায় মাত্র ১ শতাংশ বেশি।
- ইউএসডিএর তথ্য অনুযায়ী, ২০১৪ থেকে ২০২৩ সাল থেকে ১০ বছরে বাংলাদেশে গড়ে সাড়ে তিন কোটি টন চাল উৎপাদিত হয়।
- গত অর্থবছর বিশ্বের মোট চাল উৎপাদনের ৭ শতাংশ বাংলাদেশে হয়েছে।
- পরিমাণ ৩ কোটি ৭০ লাখ টন।
- গত ২০২২–২৩ অর্থবছরের তুলনায় গত অর্থবছরে বাংলাদেশে চাল উৎপাদন বেড়েছে ২ শতাংশ।
- গত অর্থবছর বিশ্বের মোট উৎপাদিত চালের ২৮ শতাংশ উৎপাদন হয়েছে চীনে। পরিমাণ ১৪ কোটি ৪৬ লাখ টন।
- গত অর্থবছর ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ কোটি ৭৮ লাখ টন চাল উৎপাদন হয়, যা বিশ্বের মোট উৎপাদিত চালের ২৬ শতাংশ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions