সরকারি লেনদেন 'ক্যাশলেস' করার উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে গ্রাহক হিসেবে সঠিকতা যাচাইয়ে পরীক্ষামূলক পদ্ধতির নাম কী?

A অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম (এভিএস)

B ডিজিটাল আইডেন্টিটি সিস্টেম

C সিআরএম প্ল্যাটফর্ম

D ফিনটেক সিস্টেম

Solution

Correct Answer: Option A

- সরকারি লেনদেন ‘ক্যাশলেস’ করার উদ্যোগ হিসেবে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে গ্রাহক হিসাবের সঠিকতা যাচাইয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম (এভিএস) পরীক্ষামূলকভাবে চালু করেছে সরকার।
- আগামী জুনে দেশব্যাপী এর প্রয়োগ হবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা
- নতুন এ ব্যবস্থা সরকারি ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে। একই সঙ্গে জালিয়াতি রোধ ও অর্থ অপচয় রোধে কার্যকর ভূমিকা রাখবে।
- গত ২৬ জানুয়ারি থেকে চারটি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসে পরীক্ষামূলকভাবে এভিএস সিস্টেম চালু করা হয়েছে।
- এর মধ্যে রয়েছে স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, জননিরাপত্তা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
- আগামী জুনের মধ্যে দেশের প্রতিটি হিসাবরক্ষণ অফিসে এভিএস সিস্টেম বাস্তবায়ন করা হবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions