তাড়িতচৌম্বক বিকিরণ কিভাবে ঘটে?

A     শূণ্যস্থানের মধ্য দিয়ে 

B    তারের মধ্য দিয়ে

C    বিশেষ কোন মাধ্যমে

D    কোনটিই নয়

Solution

Correct Answer: Option A

 

তড়িৎ-চৌম্বকীয় বিকিরণ বা তড়িচ্চুম্বকীয় বিকিরণ বা তাড়িতচৌম্বক বিকিরণ শক্তির একটি রূপ যা শূণ্যস্থানের মধ্য দিয়ে স্বচালিত তরঙ্গের রূপে সঞ্চালিত হতে সক্ষম। তড়িৎ-চৌম্বকীয় তরঙ্গকে অনুপ্রস্থ তরঙ্গ বা আড়-তরঙ্গের রূপে কল্পনা করা যায় যার একটি তড়িৎ ও একটি চুম্বকীয় উপাংশ আছে। এই উপাংশদুটি পরস্পরের সাথে লম্বভাবে অবস্থান করে এবং উভয়ই মূল তরঙ্গের সঞ্চরণ পথের সাথে লম্বভাবে কম্পিত হয় বা কাঁপে । তড়িৎ-চৌম্বকীয় বিকিরণকে কম্পাংকের পার্থক্যের ভিত্তিতে নানা ভাগে ভাগ করা যায় যেমন: বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, অবলোহিত রশ্মি, দৃশ্যমান আলো, অতিবেগুনী রশ্মি, রঞ্জন রশ্মি (এক্স রে), এবং গামা রশ্মি। পদার্থের সাথে তড়িৎ-চৌম্বকীয় বিকিরণের মিথস্ক্রিয়া প্রমাণ করে যে এটি শক্তি ও ভরবেগ বহন করে।|

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ২২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা সাহিত্য
বাংলা সাহিত্যের আধুনিক যুগের লেখকগণ: রবীন্দ্রনাথ ঠাকুর মাহমুদুল হক, মুহম্মদ আবদুল হাই, মুহম্মদ এনামুল হক, মোহাম্মদ নজিবর রহমান, মোতাহের হোসেন চৌধুরী, মোহাম্মদ মোজাম্মেল হক, মোহাম্মদ আকরম খাঁ, রশীদ করীম, রাজা রামমোহন রায়, সৈয়দ শামসুল হক, স্বর্ণকুমারী দেবী
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions