সরাসরি মূল কন্টেন্টে যান

তাপ, চাপ ও ঘনত্ব

৫২ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
• কোন বস্তুর একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলে।
• গাণিতিকভাবে বলা যায়,
V আয়তনের কোন বস্তুর ভর M হলে ঐ বস্তুর ঘনত্ব, (P) = M/V
এখানে, P = ঘনত্ব, V = আয়তন, M = ভর তাপমাত্রার পরিবর্তন হলে একই বস্তুর আয়তন পরিবর্তন হয়, তাই ঘনত্বেরও পরিবর্তন হয়।
• পানির ঘনত্ব সবচেয়ে বেশি হয় 4°C তাপমাত্রায়।
• 4°c থেকে তাপমাত্রা বাড়লেও পানির ঘনত্ব কমে যায়, 4°c থেকে তাপমাত্রা কমলেও পানির ঘনত্ব কমে যায়।
• কেবল 4°c তাপমাত্রায় 1 ঘনমিটার পানির ভর 1000 কিলোগ্রাম হয়। তাই পানির ঘনত্ব 1000kgm-3 অথবা 1g/cm-3।
ব্যাখ্যা (Explanation)
চাপের সূত্র (Pressure in a fluid or gas):
P=hρg

যেখানে,
P = চাপ (Pressure)
h = গভীরতা বা উচ্চতা
ρ = পদার্থের ঘনত্ব (density)
g = অভিকর্ষজ ত্বরণ (acceleration due to gravity)

প্রশ্নে h ও g একই ধরা হয়েছে, তাই চাপ নির্ভর করবে কেবল ঘনত্বের উপর। 
যেহেতু পানির ঘনত্ব অনেক বেশি তাই P1  > P 2 .
ব্যাখ্যা (Explanation)
⇒ ‘প্লিমসল লাইন’ (Plimsoll Line) হলো জাহাজের গায়ে বা হালে (Hull) অঙ্কিত একটি বিশেষ চিহ্ন বা দাগ।
⇒ এটি নির্দেশ করে যে, মালবোঝাই অবস্থায় জাহাজটি পানির নিচে সর্বোচ্চ কতটুকু পর্যন্ত ডুবতে পারবে বা ডোবানো নিরাপদ।
⇒ যদি জাহাজটিকে এই নির্দিষ্ট দাগের চেয়ে বেশি ডুবিয়ে মাল লোড করা হয়, তবে সমুদ্রের ঢেউ বা ঝড়ের কবলে পড়ে জাহাজটি ডুবে যাওয়ার প্রবল ঝুঁকি থাকে।
⇒ ১৮৭০-এর দশকে ব্রিটিশ রাজনীতিবিদ স্যামুয়েল প্লিমসল নাবিকদের নিরাপত্তার জন্য এই ব্যবস্থা প্রবর্তন করেছিলেন বলে তাঁর নামানুসারে একে ‘প্লিমসল লাইন’ বলা হয়।
ব্যাখ্যা (Explanation)
- কোনো বস্তুকে সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো স্থির তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করলে তরল বা বায়বীয় পদার্থের চাপের জন্য বস্তু উপরের দিকে যে লব্ধি বল অনুভব করে, সেটাই প্লবতা।
- ঘনত্ব বেশি হলে প্লবতা বেশি হয়।
- সমুদ্রের পানিতে লবণ থাকায় এই পানির ঘনত্ব বেশি, তাই প্লবতা বেশি।
ব্যাখ্যা (Explanation)
- যে পানির ঘনত্ব বেশি সে পানিতে সাঁতার কাটা সহজ।
- সমুদ্রের পানিতে ২.৫% থেকে ৩.৫% লবণ দ্রবীভূত অবস্থায় থাকে যার ফলে পুকুর, নদী বা বিলের পানির চেয়ে সমুদ্রের পানির ঘনত্ব বেশি। তাই সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ হয়।
ব্যাখ্যা (Explanation)
- গ্যাসের তাপমাত্রা বাড়লে গ্যাসের অণুগুলোর গতিবেগ বৃদ্ধি পায়।
- গতিবেগ বৃদ্ধি পেলে অণুগুলো বেলুনের দেয়ালে বেশি সংখ্যক বার এবং বেশি শক্তির সাথে ধাক্কা দেয়, ফলে বেলুনের ভেতরে চাপ বৃদ্ধি পায়।
- যদি বেলুনের ভেতরে থাকা বাতাসের তাপমাত্রা বাড়ানো হয়, তাহলে বেলুনের ভেতরে চাপ বৃদ্ধি পাবে। ফলে বেলুনটি ফুলে উঠবে, এবং অতিরিক্ত চাপের কারণে ফেটেও যেতে পারে।
ব্যাখ্যা (Explanation)
- সাধারণত তাপ প্রয়োগে পদার্থ প্রসারিত হয়, কিন্তু পানির ক্ষেত্রে 4°C তাপমাত্রা পর্যন্ত এর সংকোচন ঘটে।
- এটি পানির ব্যতিক্রমধর্মী প্রসারণ। 
- পানির তাপমাত্রা বাড়তে থাকলে 4°C পর্যন্ত এর আয়তন কমবে এবং তাপমাত্রা আরো বাড়তে থাকলে আয়তন স্বাভাবিক নিয়মে বাড়তে থাকবে।
- 4°C তাপমাত্রায় পানির ঘনত্ব বেশি
ব্যাখ্যা (Explanation)
- উচ্চতা বৃদ্ধির সাথে সাথে পানির স্ফুটনাঙ্ক কমে যায়। কারণ উচ্চতায় বায়ুমণ্ডলীয় চাপ কমে যায়, যা পানির স্ফুটনাঙ্ককে কমিয়ে দেয়।
- মাউন্ট এভারেস্টের শীর্ষে, বায়ুমণ্ডলীয় চাপ সমুদ্রপৃষ্ঠের তুলনায় অনেক কম, যার ফলে সমুদ্রপৃষ্ঠে স্বাভাবিক 100°C এর পরিবর্তে প্রায় 70°C তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)

• সংকট কোণ: আলোক রশ্মি ঘণ মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণ (i) এর যে মানের জন্য প্রতিসরণ কোণের (r) মান 90° হয় তাকে সংকট কোণ বা ক্রান্তি কোণ বলে।

• বাতাসে সাপেক্ষে হীরকের ক্রান্তি বা সংকট কোণ 24.4° ডিগ্রি পানির সাপেক্ষে হীরকের ক্রান্তি কোণ 33° ডিগ্রি বলতে বোঝায় হীরক থেকে আলো পানিতে প্রসারিত প্রতিসরিত হওয়ার সময়ে আপতন কোণের 33° ডিগ্রি হলে পানির বিভেদ তল ঘেঁষে যাবে অর্থাৎ প্রতিসরণ কোণ 90° ডিগ্রি হবে।

Job Solutions
ব্যাখ্যা (Explanation)
শরীরের তাপমাত্রা সবার জন্য এক নয় এবং লিঙ্গ, বয়স এবং অন্যান্য কারণের ভিত্তিতে পরিবর্তিত হয়। সাধারণ প্রাপ্তবয়স্কদের জন্য, শরীরের তাপমাত্রা ৯৭ ডিগ্রি থেকে ৯৯ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকতে পারে। আবার শিশুদের ক্ষেত্রে ৯৭.৯ থেকে ১০০.৪ ডিগ্রি সেলসিয়াস। এমনকি আমাদের শরীরে তাপমাত্রা সব সময় এক থাকে না। দিনের বেলা আপনার শরীরে তাপমাত্রায় পরিবর্তন আনতে পারে এমন কয়েকটি জিনিস- শরীর চর্চা, দিনের সময়, কেমন ধরণের খাওয়া-দাওয়া হল, এমনকী নারীদের ক্ষেত্রে ঋতুর সময়ও তাপমাত্রার পরিবর্তন হতে পারে।
বিসিএস
ব্যাখ্যা (Explanation)
বায়ুমণ্ডলীয় চাপের কারণে একটি উত্তোলন পাম্প দ্বারা ভূগর্ভস্থ জলের সর্বোচ্চ গভীরতা প্রায় 10.3 মিটার (বা 33.8 ফুট)। কারণ বায়ুমণ্ডলের ওজন এই উচ্চতা পর্যন্ত পানির একটি কলামকে উঠাতে পারে।

এই সীমাটি পাম্পের "maximum suction lift" or "maximum vacuum lift" হিসাবে পরিচিত এবং এটি অবস্থানের তাপমাত্রা, আর্দ্রতা এবং বায়ুর চাপের মতো কারণের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।বাস্তব ক্ষেত্রে , নির্দিষ্ট শর্তগুলি বিবেচনা করা এবং প্রয়োজনীয় উত্তোলন অর্জনে সক্ষম এমন একটি পাম্প ব্যবহার করা গুরুত্বপূর্ণ।
বিসিএস
Job Solutions বিসিএস প্রাইমারি
ব্যাখ্যা (Explanation)
বায়ুর চাপ হচ্ছে ভূপৃষ্ঠের প্রতি একক জায়গায় বায়ুর গ্যাসের অনুগুলোর সংঘর্ষের ফলে প্রদত্ত বল। সমুদ্রপৃষ্ঠের বায়ুর স্বাভাবিক চাপ ৭৬ সেন্টিমিটার বা ৭৬০ মিলিমিটার বা ২৯.৯২ ইঞ্চি পারদ স্তম্ভের সমান।
ব্যাখ্যা (Explanation)
কোনো বস্তু তরলে নিমজ্জিত করলে তা কিছু ওজন হারায়, যা বস্তুর অপসারিত তরলের ওজনের সমান। একে আর্কিমিডিসের সূত্র বলে।
জাহাজ পানিতে ভাসার সময় এর বিশাল কাঠামোর জন্য প্রচুর পানি অপসারিত হয়। এই অপসারিত পানির ওজন জাহাজের ওজনের চেয়ে বেশি বা সমান হওয়ায় জাহাজ পানিতে ভেসে থাকে ।
সোর্সঃ এমপিথ্রি বিজ্ঞান
ব্যাখ্যা (Explanation)
আর্কিমিডিসের নীতি থেকে কোনও তরল পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত কোনও ভাসমান বস্তুর প্লবতা পরিমাপ করা যায়। বস্তুটির নিম্নগামী বল হ'ল কেবল তার ওজন। বস্তুতে উপরের দিকে প্রয়োগ করা প্লবমান বল আর্কিমিডিসের নীতি বর্ণিত উপায়ে নির্ণয় করা যাবে। সেই অনুসারে বস্তুর নেট বল হ'ল প্লবমান বলের পরিমাণ এবং এর ওজনের মধ্যের পার্থক্য। এই নেট বলটি যদি বেশি (ধণাত্মক মাণ) হয় তবে বস্তুটি ভেসে উঠবে; কম (ঋণাত্মক মাণ) হলে বস্তু ডুবে যাবে; এবং যদি শূন্য হয় তবে বস্তুটি নিরপেক্ষভাবে ভাসবে — অর্থাৎ এটি উত্থিত বা ডুবে না গিয়ে ভাসমান অবস্থানে থেকে যাবে। সোজা কথায় আর্কিমিডিসের নীতিতে বলা হয়েছে যে যখন কোনও বস্তু আংশিক বা সম্পূর্ণ তরলে নিমজ্জিত হয় তখন এটির ওজনের আপাতভাবে হ্রাস হয় যা বস্তুর নিমজ্জিত অংশ দ্বারা স্থানান্তরিত তরলের ওজনের সমান হয়।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

প্রাইমারি
ব্যাখ্যা (Explanation)
- 4℃ তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে অর্থাৎ পানি এ সময় সবচেয়ে ভারী থাকে।
- 4° তাপমাত্রায় এ ভারী পানি পরিচলন প্রক্রিয়ায় নিচে নেমে আসে এবং নিচের অধিক উষ্ণতার পানি উপরে উঠে আসে।
- উপরিতলের এ পানি 4℃ তাপমাত্রায় পৌঁছালেও ঘনত্ব সমান থাকায় নিচে নেমে যায় না।
- এরপর তাপমাত্রা আরো কমে গিয়ে পানি বরফে পরিণত হয়।
- পানি বরফে পরিণত হলে আয়তন বেড়ে যাওয়ায় ঘনত্ব কমে যায় এবং বরফ উপরে ভাসতে থাকে।
Job Solutions বিসিএস
ব্যাখ্যা (Explanation)
- সাগরে পানিতে সাঁতার কাটা সহজ হয়।
- কারণ, পানির ঘনত্ব বেশি বলে উর্ধ্বমুখী চাপ বেশি হয়।
- যে পানির ঘনত্ব বেশি সে পানিতে সাঁতার কাটা সহজ।
- সমুদ্রের পানিতে ২.৫% থেকে ৩.৫% লবণ দ্রবীভূত অবস্থায় থাকে যার ফলে পুকুর, নদী বা বিলের পানির চেয়ে সমুদ্রের পানির ঘনত্ব বেশি।
- তাই সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ হয়।
ব্যাখ্যা (Explanation)
আর্কিমিডিসের নীতি অনুসারে জাহাজ পানিতে ভেসে থাকার জন্য তার ওজনের সমপরিমাণ ওজনের পানি অপসারিত করে। সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির তুলনায় বেশি হওয়ায় সমুদ্রের পানির ওজন নদীর পানির তুলনায় বেশি। অতএব জাহাজটি সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে বেশি পানি প্রসারিত করবে। অর্থাৎ জাহাজের তল বেশি ডুববে।
Job Solutions প্রাইমারি
ব্যাখ্যা (Explanation)
বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয়, কারণ - শীতকালে ঠাণ্ডায় তার সঙ্কুচিত হয়।
ব্যাখ্যা (Explanation)
তাপ সঞ্চালনঃ তাপ বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে যেতে পারে। তাপের এই স্থান পরিবর্তনকে তাপ সঞ্চালন বলে। তাপ সঞ্চালন তিন ভাবে হয়- পরিবহন, পরিচলন ও বিকিরণ। (উৎসঃ ৯ম- ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান)
ব্যাখ্যা (Explanation)
- তাপ সঞ্চালনের তিনটি প্রধান প্রক্রিয়া হলো: ১) পরিবহন ২) পরিচলন ও ৩) বিকিরণ। 

- পরিবহন প্রক্রিয়ায় তাপ সঞ্চালন হয় সরাসরি শারীরিক সংঘর্ষের মাধ্যমে। যখন একটি কঠিন পদার্থ উত্তপ্ত হয়, তার অণুগুলি দ্রুত গতিতে চলতে থাকে এবং একে অপরের সঙ্গে সংঘর্ষের মাধ্যমে তাপ সঞ্চালিত হয়। কঠিন পদার্থে অণু বা পরমাণুর বন্ধন শক্তিশালী হওয়ায়, তাপ দ্রুত চলে যায়।
- এ কারণে কঠিন পদার্থে তাপ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি।

- পরিচলন তাপ সঞ্চালন ঘটে তরল বা গ্যাসের মাধ্যমে, যেখানে তরল বা গ্যাসের কণাগুলি উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে আসে এবং ঠাণ্ডা কণাগুলি নিচে নামে। তবে এই প্রক্রিয়াটি পরিবহনের তুলনায় তুলনামূলকভাবে ধীর।

- বিকিরণ হলো একমাত্র তাপ সঞ্চালন প্রক্রিয়া, যেখানে মাধ্যমের প্রয়োজন হয় না। তাপ তরঙ্গ বা রশ্মির মাধ্যমে শূন্যস্থানেও (যেমন, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসা) সঞ্চালিত হতে পারে।

- তাহলে, কঠিন মাধ্যম তাপ পরিবহন করার জন্য সবচেয়ে কার্যকর কারণ এর মধ্যে অণু বা পরমাণুর ঘনত্ব বেশি এবং শক্তিশালী বন্ধন থাকে, যা দ্রুত তাপ সঞ্চালনে সাহায্য করে।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
যে পদ্ধতিতে তাপ জড় মাধ্যমের সাহায্য ছাড়াই তাড়িতচৌম্বক তরঙ্গের আকারে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে সঞ্চালিত হয় তাকে বিকিরণ বলে। আলো যেমন তাড়িতচৌম্বক তরঙ্গের আকারে এক স্থান থেকে অন্য স্থানে যায় বিকিরণ পদ্ধতিতেও অনেকটা একইভাবে তাপ সঞ্চালিত হয়। এ পদ্ধতিতে তাপ সঞ্চালিত হতে কোন প্রকারের জড় মাধ্যম যেমন- কঠিন, তরল, বায়বীয় ইত্যাদি মাধ্যমের প্রয়োজন হয় না। বিভিন্ন ধরনের স্বচ্ছ পদার্থ যেমন- কাচ, কোয়ার্টজ ইত্যাদির মধ্য দিয়েও তাপের বিকিরণ হতে পারে। তবে অস্বচ্ছ পদার্থের মধ্য দিয়ে তাপের বিকিরণ হয় না যেমন- কাঠ, পাথর ইত্যাদি। আবার কিছু তরলের মধ্য দিয়েও বিকিরণ সম্ভব যেমন- কার্বন সালফাইড। জলের মধ্যদিয়ে আংশিক বিকিরণ ঘটলেও সাধারণত তরলের মধ্য দিয়ে বিকিরণ সম্ভব হয় না। উদাহরণ স্বরুপ- সূর্য থেকে পৃথিবীতে বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়ে আসে।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।