কোনটি পারিভাষিক শব্দ?

A ইনসান

B টোপর

C বিশ্ববিদ্যালয়

D ডাক্তারখানা

Solution

Correct Answer: Option C

⇒ পারিভাষিক শব্দ: বাংলা ভাষায় আগত বিদেশি শব্দের (মূলত ইংরেজি) ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। অর্থাৎ, বিদেশী শব্দের সরাসরি অনুকরণ না করে যখন এর ভাবার্থ অনুযায়ী বাংলা শব্দ তৈরি করে অফিস-আদালত ও উচ্চশিক্ষায় ব্যবহার করা হয়, তখন তাকে পারিভাষিক শব্দ বলা হয়।
⇒ বিশ্ববিদ্যালয়: ইংরেজি 'University' শব্দের পারিভাষিক রূপান্তর হলো 'বিশ্ববিদ্যালয়'। তাই এটি একটি পারিভাষিক শব্দ। যেমন: Secretary = সচিব, Manager = ব্যবস্থাপক।

⇒ অন্যান্য অপশনগুলোর বিশ্লেষণ:
• ইনসান: এটি একটি আরবি শব্দ (অর্থ: মানুষ)।
• টোপর: এটি একটি দেশি শব্দ (বর বা কনের মাথার টোপর)।
• ডাক্তারখানা: এটি একটি মিশ্র শব্দ (ইংরেজি শব্দ 'ডাক্তার' + ফারসি শব্দ 'খানা')।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১০৮
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
রিভিশন টেস্ট
বিগত পরীক্ষা - ১০৩, ১০৪, ১০৫, ১০৬ ও ১০৭ এর উপর রিভিশন পরীক্ষা
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৪
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: ফররুখ আহমদ, রোকেয়া সাখাওয়াত হোসেন, সুফিয়া কামাল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ইংরেজি: Important Writers of the Different Ages (Victorian Period)
গণিত: সূচক ও লগারিদম
সাধারণ জ্ঞান: মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions