রবীন্দ্রনাথ ঠাকুরের 'করুণা' উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?
A ১৯৪২ সালে
B ১৯১৬ সালে
C ১৯৬১ সালে
D ১৯২৯ সালে
Solution
Correct Answer: Option C
'করুণা': - এটি রবীন্দ্রনাথের প্রথম লেখা অসমাপ্ত উপন্যাস। - এটি মাসিক 'ভারতী' পত্রিকায় প্রকাশিত হয়। - রবীন্দ্রনাথের জীবদ্দশায় এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়নি। - পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত 'রবীন্দ্র রচনাবলি'তে (১৯৬১) প্রথম 'করুণা' প্রকাশিত হয়। - ২৭টি পরিচ্ছেদে এ উপন্যাসটি রচিত। - উল্লেখযোগ্য চরিত্র: মহেন্দ্র, মোহিনী, রজনী। [ অনেকের মতে, এটি রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস। যেহেতু এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়নি, সুতরাং এটি প্রথম উপন্যাস-এ দাবিটি হাস্যকর ও অযৌক্তিক।]
- রবীন্দ্রনাথের প্রথম গ্রন্থাকারে প্রকাশিত উপন্যাস হলো 'বৌঠাকুরাণীর হাট (১৮৮৩)'। - এটি ঐতিহাসিক উপন্যাস, এটি তিনি উৎসর্গ করেন সৌদামিনী দেবীকে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।